📰 ই-পেপার
ব্রেকিং
রুশ-নিয়ন্ত্রিত ওলেশকি থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা পেরিয়ে স্বজনদের কাছে ফিরলেন ইউক্রেনীয়রা রহস্যে ঘেরা রবীন্দ্রনাথের সংগৃহীত লালনগীতির আদি পাণ্ডুলিপি বার্সেলোনার গোল উৎসব অব্যাহত, এবার বিধ্বস্ত আলাভেস অটোরিকশার দৌরাত্ম্য কমাতে প্রয়োজন কঠোর মান নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সদিচ্ছা সিলেটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ রুশ-নিয়ন্ত্রিত ওলেশকি থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা পেরিয়ে স্বজনদের কাছে ফিরলেন ইউক্রেনীয়রা রহস্যে ঘেরা রবীন্দ্রনাথের সংগৃহীত লালনগীতির আদি পাণ্ডুলিপি বার্সেলোনার গোল উৎসব অব্যাহত, এবার বিধ্বস্ত আলাভেস অটোরিকশার দৌরাত্ম্য কমাতে প্রয়োজন কঠোর মান নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সদিচ্ছা সিলেটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ
আইন ও অপরাধ

সিলেটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ

November 1, 2026

Spread the love

মোঃ মিজানুর রহমান
ক্রাইম রিপোর্টার, সিলেট।

সিলেট বিভাগের সর্বস্তরের জনগণের অন্যতম চিকিৎসা কেন্দ্র হিসেবে যুগের পর যুগ চিকিৎসা সেবা দিয়ে আসছে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু মেডিকেলের দায়িত্বে থাকা কিছু কিছু ডাক্তার, নার্স ও বিভিন্ন পেশার দায়িত্বে থাকা নামধারী দায়িত্বশীল গন রোগিদের সাথে খারাপ আচরণ, রোগির যথোপযুক্ত সেবা না দেওয়া, রোগির অভিভাবকদের সাথে খারাপ আচরণ করা থেকে শুরু করে মারামারিতে লিপ্ত হওয়া সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত থেকে শেষ পর্যন্ত সাংবাদিকদের উপর সন্ত্রাসী কায়দায় হামলা করা। দীর্ঘদিন ধরে এবিষয়ে বিভিন্ন গণমাধ্যম সোচ্চার ও জনসচেতনতামূলক দাবি তোলে আসার পর কেহ কাহারো তোয়াক্কা বা কর্নপাত না করে বরং অন্যায় অনিয়ম ও দুর্নীতি যেমন থামছেই না। এরি ধারাবাহিকতায় গতদিন মেডিকেলের ইন্টার্নিদের সাথে কথা বলতে গেলে আমাদের সহযোগী সাংবাদিক রেজা রুবেল ও সাংবাদিক নিবেন্দুর উপর এরা সন্ত্রাসী কায়দায় অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়ে গুরুতর আহত করে। এই হামলার প্রতিবাদে আজ ৩১ অক্টোবর শনিবার সিলেটের কেন্দ্রীয় শহিদ মিনারে সিলেটের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সিলেটের সকল সাংবাদিকবৃন্দ এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।
এতে উপস্থিত বক্তারা বলেন অনতিবিলম্বে এইসব হামলাকারী ইন্টার্ন এবং মেডিকেলের কর্তব্যরত যেসব দায়িত্বশীল জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করার জোর দাবি করেন। দৈনিক খবর ধারার পরিবারের পক্ষ থেকে ও এইসব হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। তানাহলে আগামীতে আরো জোরালো আন্দোলন সিলেট বাসিকে নিয়ে সাংবাদিকবৃন্দ প্রস্তুত।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —