শিরোনাম :
সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএনচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশ-ইনের চেষ্জুমার নামাজ শেষে ডিএনসির মাদকবিরোধী লিফলেট বরাজশাহীতে কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচি

সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবাইল ফোন ও মোটরসাইকেল জব্দ, আটক ২

Spread the love

নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১০টি ভারতীয় মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের অভিযোগে দুই যুবককে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের মাস্তানমোড় এলাকায় অভিযানটি পরিচালনা করে।
৫৩ বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে কোমরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৮টি ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের ব্যবহৃত আরও ২টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির তথ্য অনুযায়ী জব্দ করা মোবাইল ফোন ও মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৪ হাজার ৪৮৯ টাকা।
আটক ব্যক্তিরা হলেন মোঃ শাহিন আলম (২০), পিতা: মোঃ আবুল কালাম গ্রাম: পারচৌকা, ডাকঘর: মনাকষা, উপজেলা: শিবগঞ্জ, জেলা: চাঁপাইনবাবগঞ্জ এবং মোঃ মাহফুজ (১৭) পিতা: মোঃ বেলাল উদ্দিন একই গ্রামের বাসিন্দা।
বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা আলামতসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
চলতি জুলাই মাসে সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ৫৩ বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে। বাহিনী জানায় এ মাসে বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত তিনজনকে আটক এবং ৬৬টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এর মধ্যে ৫৫টি মোবাইল ফোন চাঁপাইনবাবগঞ্জ কাস্টমস হাউসে এবং ১১টি মোবাইল ফোন শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি বলেন সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, মাদক ও অন্যান্য চোরাচালান দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তে সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top