📰 ই-পেপার
ব্রেকিং
বিশ্বজুড়ে ঘটনাবহুল সোমবার: ক্যামেরার লেন্সে ধরা পড়ল গুরূত্বপূর্ণ মুহূর্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের প্রাণহানি: দুই চালকের কারাদণ্ড নিরাপত্তায় গাফিলতির দায়ে সেজফিল্ড রেসকোর্সকে জরিমানা মার্কিন সিনেট নির্বাচনে আব্দুল এল-সায়েদের প্রচারে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা নিয়ে বিতর্ক সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ বিশ্বজুড়ে ঘটনাবহুল সোমবার: ক্যামেরার লেন্সে ধরা পড়ল গুরূত্বপূর্ণ মুহূর্ত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ের প্রাণহানি: দুই চালকের কারাদণ্ড নিরাপত্তায় গাফিলতির দায়ে সেজফিল্ড রেসকোর্সকে জরিমানা মার্কিন সিনেট নির্বাচনে আব্দুল এল-সায়েদের প্রচারে ইসরায়েলকে দেওয়া সামরিক সহায়তা নিয়ে বিতর্ক সুন্দরবন সংলগ্ন গ্রামে বাঘের আতঙ্ক, এলাকাবাসীকে সতর্ক থাকার নির্দেশ
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ইয়াবা-সিরাপসহ আটক ১

September 15, 2026

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় ইয়াবা, নেশাজাতীয় সিরাপ, দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন উদ্ধার করেছে ৫৩ বিজিবি। এসব অভিযানের একটিতে মো. হুমায়ুন (২৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের হঠাৎপাড়া এলাকায় অভিযান চালায় মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল। অভিযানে ভারতীয় ২২ বোতল নেশাজাতীয় চকোপ্লাস সিরাপ এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
এর আগে রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের বাখেরআলী গ্রামে অভিযান পরিচালনা করে বাখেরআলী বিওপির টহলদল। এ সময় হুমায়ুনকে আটক করা হয়। তিনি সুন্দরপুর এলাকার কালিনগর গ্রামের মৃত এমরানের ছেলে।
আটকের সময় তার কাছ থেকে ৪১ পিস ভারতীয় ইয়াবা, একটি ব্যবহৃত মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
৫৩ বিজিবি জানিয়েছে, অভিযানে জব্দ করা ইয়াবা, চকোপ্লাস সিরাপ, মোবাইল ফোন ও দুটি মোটরসাইকেলের আনুমানিক মূল্য ২ লাখ ৬১ হাজার ১০০ টাকা।
পরে আটক হুমায়ুনসহ ইয়াবা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়। অন্যদিকে চকোপ্লাস সিরাপ ও অপর মোটরসাইকেল শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।
বিজিবির তথ্য অনুযায়ী, চলতি সেপ্টেম্বর মাসে সীমান্তে বিভিন্ন অভিযানে ভারতীয় ১৮৮ বোতল এস্কাফ সিরাপ, ৪৯ বোতল ফেয়ারডিল সিরাপ, ২২ বোতল চকোপ্লাস সিরাপ, ২৮ বোতল ফেন্সিডিল, ৪১ পিস ইয়াবা ও ৬৫ বোতল মদ জব্দ করা হয়েছে। এসব ঘটনায় একজন আসামিকেও আটক করা হয়েছে।
৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সীমান্তে নিরাপত্তা বজায় রাখা, অবৈধভাবে মানুষ প্রবেশ ঠেকানো এবং মাদকসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবি সদস্যরা নিয়মিতভাবে দায়িত্ব পালন করছেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —