প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
রাজনীতি

অস্কার ক্লেন মেডেল জয়ী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অশোক সেনের বিজ্ঞান-সাধনা

October 24, 2026

Spread the love

অস্কার ক্লেন মেডেল জয়ী তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অশোক সেনের বিজ্ঞান-সাধনা

বিশ্বখ্যাত তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী অশোক সেন প্রথম ভারতীয় বাঙালি হিসেবে অর্জন করেছেন মর্যাদাপূর্ণ ‘অস্কার ক্লেন মেডেল’। স্টিফেন হকিং এবং পিটার হিগসের মতো কিংবদন্তি বিজ্ঞানীদের পদাঙ্ক অনুসরণ করে তিনি পদার্থবিজ্ঞানে এই বিরল সম্মান লাভ করলেন। বর্তমানে টাটা ইনস্টিটিউটের ইন্টারন্যাশাল সেন্টার ফর থিওরেটিক্যাল সায়েন্সেসে কর্মরত এই বিজ্ঞানী স্ট্রিং থিওরি ও কোয়ান্টাম গ্র্যাভিটি নিয়ে গবেষণার জন্য বিশ্বজুড়ে সমাদৃত। এর আগে তিনি ‘ফান্ডামেন্টাল ফিজিকস পুরস্কার’, ডিরাক মেডেল এবং ভারত সরকারের পদ্মভূষণ সম্মাননায় ভূষিত হয়েছেন।

১৯৫৬ সালে কলকাতায় জন্মগ্রহণকারী অশোক সেন প্রেসিডেন্সি কলেজ থেকে স্নাতক শেষ করে যুক্তরাষ্ট্রের স্টোনি ব্রুক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি স্ট্রিং তত্ত্বের জটিল সমস্যা সমাধানে বিশেষ অবদান রেখেছেন। তরুণ বিজ্ঞানীদের উদ্দেশে তিনি জানান, বিজ্ঞানে গবেষণার ক্ষেত্রে অসীম ধৈর্য এবং মানসিক শক্তিই হলো একজন বিজ্ঞানীর সবচেয়ে বড় হাতিয়ার। বাংলাদেশের বিজ্ঞানীদের উদ্দেশ্যে তিনি বলেন, দক্ষিণ এশীয় দেশগুলো সম্মিলিতভাবে গবেষণার উদ্যোগ নিলে তা মহাকাশ ও মৌলিক পদার্থবিজ্ঞানের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —