প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
রাজনীতি

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

October 24, 2026

Spread the love

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, ছাত্রদল নেতাকে প্রধান আসামি করে মামলা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফকির জহিরুল ইসলাম নামের এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত জহিরুল আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। গত বুধবার রাতে সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় ফার্মেসি থেকে বাড়ি ফেরার পথে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার নিহতের ভাগনে ইসমাইল হোসেন বাদী হয়ে সোনারগাঁ থানায় এই মামলাটি দায়ের করেন। মামলায় আড়াইহাজারের কালাপাহাড়িয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিজভীকে প্রধান আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন জহিরুল। এ কারণে প্রতিপক্ষের লোকজন তাঁকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হুমকি দিয়ে আসছিল এবং চাঁদা দাবি করছিল। এর আগে ২০২৫ সালের নভেম্বরেও জহিরুলের ওপর হামলা চালানো হয়েছিল। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আসামিরা প্রভাবশালী হওয়ায় তাদের নাম বাদ দেওয়ার জন্য পরিবারটিকে বিভিন্নভাবে চাপ দেওয়া হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে এবং তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —