প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
দুই দশক ধরে লোকচক্ষুর আড়ালে প্রথম বাংলাদেশি বিশ্বসুন্দরী প্রতিযোগী পাঁচবিবিতে কাদা মাক্ত রাস্তা সংস্কারে স্বেচ্ছাশ্রমে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল কাদের মণ্ডল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতির অবনতিতে ২১ কারখানায় সাধারণ ছুটি যথাসময়েই অনুষ্ঠিত হবে ঢাবি ও মেডিকেলসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সীমান্তে সতর্কতা: সন্দেহজনক অনুপ্রবেশের তথ্য পেলেই বিজিবিকে জানানোর নির্দেশ দুই দশক ধরে লোকচক্ষুর আড়ালে প্রথম বাংলাদেশি বিশ্বসুন্দরী প্রতিযোগী পাঁচবিবিতে কাদা মাক্ত রাস্তা সংস্কারে স্বেচ্ছাশ্রমে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল কাদের মণ্ডল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ: পরিস্থিতির অবনতিতে ২১ কারখানায় সাধারণ ছুটি যথাসময়েই অনুষ্ঠিত হবে ঢাবি ও মেডিকেলসহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সীমান্তে সতর্কতা: সন্দেহজনক অনুপ্রবেশের তথ্য পেলেই বিজিবিকে জানানোর নির্দেশ
রাজনীতি

পাঁচবিবিতে কাদা মাক্ত রাস্তা সংস্কারে স্বেচ্ছাশ্রমে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল কাদের মণ্ডল

November 23, 2026

মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি

গত দুদিনের বৈরী আবহাওয়া ও টানা বর্ষণে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুল বাহাপুর গ্রামের কাঁচা রাস্তাটি এখন এলাকাবাসীর জন্য চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউনিয়নের পাগলা বাজার থেকে বটতলী পাকা সংযোগ সড়কের মাঝবিন্দু বকুল বাজার থেকে আব্দুল বাহাপুর পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই পথ কাদা-পানিতে একাকার হয়ে যাওয়ায় স্থানীয়দের যাতায়াত মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিশেষ করে গ্রামের অসুস্থ রোগী, বয়স্ক ও গর্ভবতী নারীদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

এই চরম দুর্ভোগ লাঘবে আজ ২৩ নভেম্বর (সোমবার) সকালে এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন জনগণের চেয়ারম্যান, জনদরদি গরিব-দুঃখী মেহনতী মানুষের বন্ধু এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল কাদের মণ্ডল। তাঁর উদ্যোগে আব্দুল বাহাপুর গ্রামের সর্বস্তরের গ্রামবাসীকে সাথে নিয়ে রাস্তাটি কাদামুক্ত করার লক্ষ্যে নতুন করে মাটি ভরাটের কাজ শুরু করা হয়েছে। এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাজমুল ইসলাম, সহ-সভাপতি মোঃ রেজাউল ইসলাম এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেনসহ স্থানীয় আরও নেতৃবৃন্দ।

স্বেচ্ছাশ্রমে শুরু হওয়া এই উদ্যোগের মাধ্যমে রাস্তাটি দ্রুত চলাচলের উপযোগী হবে বলে আশা করছেন স্থানীয়রা। পাশাপাশি স্থানীয় সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে গ্রামবাসীরা রাস্তাটি অতি দ্রুত পাকাকরণের জোর দাবি জানিয়েছেন।