প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় পাঁচবিবির আওলাই ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমানের ৮ দফা অঙ্গীকার সাও পাওলোতে ল্যান্ডো নরিসের রোমাঞ্চকর জয় ও মার্সিডিজের শিরোপা জয় সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে ল্যান্ডো নরিসের দুর্দান্ত জয়, মার্সিডিজের কনস্ট্রাক্টরস শিরোপা নিশ্চিত মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট নেত্রকোনায় চারজনের পরিবারে সবাই প্রতিবন্ধী, একমাত্র উপার্জনক্ষম মারফতও এখন বিছানায় পাঁচবিবির আওলাই ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমানের ৮ দফা অঙ্গীকার সাও পাওলোতে ল্যান্ডো নরিসের রোমাঞ্চকর জয় ও মার্সিডিজের শিরোপা জয় সাও পাওলো গ্র্যান্ড প্রিক্সে ল্যান্ডো নরিসের দুর্দান্ত জয়, মার্সিডিজের কনস্ট্রাক্টরস শিরোপা নিশ্চিত মধ্যবর্তী নির্বাচনের পর রিপাবলিকান পার্টির বর্তমান অবস্থান ও ভবিষ্যৎ প্রেক্ষাপট
রাজনীতি

পাঁচবিবির আওলাই ইউপিতে চেয়ারম্যান প্রার্থী ওবায়দুর রহমানের ৮ দফা অঙ্গীকার

November 9, 2026

Spread the love

মো. আব্দুল মতিন প্রধান, জেলা প্রতিনিধি

“সৎ নেতৃত্বে গড়বো উন্নত আওলাই ইউপি”—এই স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন তরুণ ও উদ্যমী প্রার্থী মো. ওবায়দুর রহমান আলম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজকর্ম বিষয়ে বিএসএস (অনার্স) ও এমএসএস সম্পন্নকারী ওবায়দুর রহমান বর্তমানে কামদিয়া নূরুল হক ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত রয়েছেন। শিক্ষকতার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে তিনি এবার নির্বাচনে প্রার্থী হয়েছেন।

নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি আওলাই ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও বাজারে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে মতবিনিময় করছেন। এ সময় তিনি লিফলেট বিতরণের পাশাপাশি জনগণের দোয়া, আশীর্বাদ ও সমর্থন চান।

ভোটারদের উদ্দেশে প্রার্থী ওবায়দুর রহমান আলম বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, সম্পূর্ণ সেবা করার মানসিকতা নিয়ে নির্বাচনে প্রার্থী হয়েছি। সুযোগ পেলে এই ইউনিয়নকে একটি সুন্দর, নিরাপদ, আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তুলব।” এ সময় তিনি আওলাই ইউনিয়ন পরিষদকে আধুনিক ও জনবান্ধব করতে তাঁর ৮ দফা নির্বাচনী অঙ্গীকার তুলে ধরেন। অঙ্গীকারগুলো হলো—
১. যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন: এলাকার যাতায়াত সহজ করতে রাস্তাঘাট ও অবকাঠামোগত আধুনিকায়ন।
২. ধর্মীয় সম্প্রীতি রক্ষা: মসজিদ, মন্দির ও গির্জাসহ সব ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সম্মান প্রদর্শন এবং সমান সহযোগিতা নিশ্চিত করা।
৩. অপরাধ দমন: সমাজ থেকে মাদক, চাঁদাবাজি, দুর্নীতি ও সব ধরনের অন্যায়ের মূলোৎপাটনে আপসহীন অবস্থান।
৪. শিক্ষার মানোন্নয়ন: আওলাই ইউনিয়নকে শিক্ষাবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ।
৫. যুব উন্নয়ন ও কর্মসংস্থান: তরুণ সমাজকে মাদকমুক্ত রেখে তাদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৬. সুবিধাবঞ্চিতদের সেবা: সমাজের অসহায়, দরিদ্র ও অবহেলিত মানুষের পাশে সবসময় ঢাল হয়ে দাঁড়ানো।
৭. হয়রানিমুক্ত সেবা: ইউনিয়ন পরিষদের প্রতিটি সেবা প্রদানে স্বজনপ্রীতি ও দুর্নীতি দূর করে শতভাগ হয়রানিমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
৮. সুশাসন প্রতিষ্ঠা: পরিষদের প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহি এবং ন্যায়বিচার সুনিশ্চিত করা।

তিনি আরও যোগ করেন, “বৈষম্য নয়, ন্যায়বিচার; বিভেদ নয়, সম্প্রীতি; ব্যক্তি স্বার্থ নয়, জনকল্যাণ—এটাই হবে আমাদের রাজনীতির মূল ভিত্তি। ধর্ম, বর্ণ ও দলমত নির্বিশেষে এলাকার সকল মানুষের সমান অধিকার ও মর্যাদা রক্ষায় আমি সর্বদা অঙ্গীকারবদ্ধ।”

গণসংযোগ ও প্রচারণাকালে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক সমাজ, যুবসমাজ এবং বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —