প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
রাজনীতি

প্রধানমন্ত্রীর বাস নিয়ে আপত্তিকর মন্তব্য: যুবককে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

October 25, 2026

Spread the love

প্রধানমন্ত্রীর বাস নিয়ে আপত্তিকর মন্তব্য: যুবককে সাত দিনের রিমান্ডে পাঠাল আদালত

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীকে বহনকারী বাসের ছবিতে প্রাণনাশের হুমকি ও উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মো. আবু বকর সিদ্দিক (২২) নামে এক যুবককে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানিতে নিজের অপরাধ স্বীকার করে আসামি এটিকে ‘মজা করার ভুল’ হিসেবে দাবি করেন।

তদন্তকারী সংস্থা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভাষ্যমতে, ২১ অক্টোবর ফেসবুকে প্রধানমন্ত্রীর বাসসংক্রান্ত একটি পোস্টে ওই যুবক ‘ইস একটা বড় সুযোগ ছিলো, শুধু একটা স্নাইপার এর অভাব ছিলো’ বলে মন্তব্য করেন। এই ঘটনার পেছনে কোনো সুসংগঠিত সন্ত্রাসী গোষ্ঠী বা চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে এবং অজ্ঞাতনামা সহযোগীদের শনাক্ত করতেই রিমান্ড প্রয়োজন। আসামির ব্যবহৃত মোবাইল ফোনটি জব্দ করা হয়েছে এবং এর ফরেনসিক বিশ্লেষণের পাশাপাশি রাষ্ট্রের নিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করার কোনো বৃহত্তর পরিকল্পনা আছে কি না, তা নিবিড়ভাবে অনুসন্ধান করা হবে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —