প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
রাজনীতি

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও ধরপাকড়, উত্তাল ইউরোপের বিভিন্ন শহর

October 24, 2026

Spread the love

ফ্রান্সে ব্যাপক বিক্ষোভ ও ধরপাকড়, উত্তাল ইউরোপের বিভিন্ন শহর

ফরাসি সরকারের বিভিন্ন নীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সের বিভিন্ন শহরে শনিবার ফের রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। কঠোর নিষেধাজ্ঞা ও বিপুল পুলিশ মোতায়েন থাকা সত্ত্বেও শিক্ষার্থী, শ্রমিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই বিক্ষোভে অংশ নেন। রাজধানী প্যারিসে পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও লিঁও, নিস ও তুলুজসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করেছে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, দুপুর পর্যন্ত এই আন্দোলনের সঙ্গে জড়িত থাকার দায়ে অন্তত ১৩৫ জনকে আটক করা হয়েছে। মূলত জরাজীর্ণ শিক্ষা অবকাঠামো, শিক্ষকদের সংকট এবং বিশ্ববিদ্যালয় ভর্তির জটিল পদ্ধতির প্রতিবাদে শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে জীবনযাত্রার ব্যয়বৃদ্ধির অসন্তোষে রূপ নিয়েছে।

ফ্রান্স ছাড়াও ইউরোপের অন্তত ১০টি দেশে একই ধরনের অস্থিরতা লক্ষ্য করা গেছে। পেনশন ও আবাসন সংকটের প্রতিবাদে স্পেনে, জীবনযাত্রার মানের অবনতি ও দুর্নীতির বিরুদ্ধে আলবেনিয়ায় এবং সংবাদমাধ্যমের স্বাধীনতার দাবিতে তুরস্কে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। এছাড়া ইতালিতে কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্যের প্রতিবাদে সাধারণ মানুষ আন্দোলনে শামিল হয়েছেন। টানা বিক্ষোভের মুখেও সরকার ও আন্দোলনকারীদের মধ্যে সমঝোতা না হওয়ায় আগামী দিনগুলোতেও উত্তেজনার আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —