প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
রাজনীতি

বেনামি মালিকানা ঠেকাতে কোম্পানি আইনে বড় পরিবর্তন আনছে সরকার

October 26, 2026

Spread the love

বেনামি মালিকানা ঠেকাতে কোম্পানি আইনে বড় পরিবর্তন আনছে সরকার

দেশের ব্যবসা-বাণিজ্যে স্বচ্ছতা ফেরাতে এবং বেনামে কোম্পানির নিয়ন্ত্রণ নেওয়ার প্রবণতা রোধ করতে কোম্পানি আইন, ১৯৯৪ সংশোধনের উদ্যোগ নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। ৩৫ বছর পর এই আইনে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। নতুন প্রস্তাবনা অনুযায়ী, এখন থেকে কেবল কাগজে-কলমে থাকা শেয়ারধারীই নয়, বরং প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোম্পানি পরিচালনাকারী প্রকৃত মালিকের পরিচয় প্রকাশ করা বাধ্যতামূলক করা হচ্ছে। এ লক্ষ্যে আইনে নতুন ধারা যুক্ত করা হচ্ছে, যাতে গোপন মালিকানা শনাক্ত করা সহজ হয়।

প্রস্তাবিত সংশোধনীতে মালিকানা পরিবর্তনের ৩০ দিনের মধ্যে নিবন্ধকের কাছে তথ্য জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তথ্য গোপন করলে জরিমানার বিধান রাখা হয়েছে। এছাড়া ব্যবসার জটিলতা কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে অনেক ক্ষেত্রে আদালতের অনুমোদনের বদলে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের (আরজেএসসি) মাধ্যমে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া চালু করা হচ্ছে। একইসঙ্গে ডিজিটাল পদ্ধতিতে নিবন্ধন ও নথি সংরক্ষণের ওপর জোর দেওয়া হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, খসড়াটি চূড়ান্ত হওয়ার পর্যায়ে রয়েছে এবং খুব দ্রুতই তা মন্ত্রিসভার অনুমোদনের জন্য পাঠানো হবে। এই আইন কার্যকর হলে অর্থ পাচার রোধ ও কর্পোরেট খাতে জবাবদিহি বাড়ানো সম্ভব হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —