প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
আত্মরক্ষার প্রশিক্ষণ শুধু নারীদের জন্য নয়, প্রয়োজন সবার জন্যই সংসদীয় প্রশ্নোত্তর পর্বে দীর্ঘ প্রশ্নের প্রেক্ষিতে লিখিত নোটিশের পরামর্শ প্রতিমন্ত্রীর মাওবাদমুক্ত ভারত গড়ার পর নতুন চ্যালেঞ্জ হিসেবে ‘দিমাগি নকশাল’কে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব চোটের কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন গুয়েহি, ডাক পেলেন ড্যান বার্ন আত্মরক্ষার প্রশিক্ষণ শুধু নারীদের জন্য নয়, প্রয়োজন সবার জন্যই সংসদীয় প্রশ্নোত্তর পর্বে দীর্ঘ প্রশ্নের প্রেক্ষিতে লিখিত নোটিশের পরামর্শ প্রতিমন্ত্রীর মাওবাদমুক্ত ভারত গড়ার পর নতুন চ্যালেঞ্জ হিসেবে ‘দিমাগি নকশাল’কে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের ন্যূনতম বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব চোটের কারণে ইংল্যান্ড দল থেকে ছিটকে গেলেন গুয়েহি, ডাক পেলেন ড্যান বার্ন
রাজনীতি

মাওবাদমুক্ত ভারত গড়ার পর নতুন চ্যালেঞ্জ হিসেবে ‘দিমাগি নকশাল’কে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী

November 9, 2026

Spread the love

মাওবাদমুক্ত ভারত গড়ার পর নতুন চ্যালেঞ্জ হিসেবে ‘দিমাগি নকশাল’কে চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী

ভারতের ছত্তিশগড়ের বস্তারে নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদ্‌যাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, দীর্ঘদিনের প্রচেষ্টায় দেশ এখন সশস্ত্র মাওবাদীদের প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। তিনি উল্লেখ করেন, গত ৪৭ বছরের মধ্যে এই প্রথম কোনো বছরে নকশালদের আক্রমণে কোনো জওয়ানের প্রাণহানি হয়নি। মাওবাদবিরোধী অভিযানের সাফল্য তুলে ধরার পাশাপাশি তিনি দেশজুড়ে শান্তি ও নিরাপত্তার যে পরিবেশ তৈরি হয়েছে, তার ভূয়সী প্রশংসা করেন।

তবে মাওবাদীদের নির্মূল করলেও প্রধানমন্ত্রী নতুন এক অভ্যন্তরীণ হুমকির বিষয়ে সতর্ক করেছেন। তিনি ‘দিমাগি নকশাল’ নামক এক শ্রেণি সম্পর্কে দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। মোদির মতে, এই গোষ্ঠীটি সরাসরি অস্ত্র হাতে না নিলেও কলমের মাধ্যমে দেশের সংবিধান, গণতান্ত্রিক প্রতিষ্ঠান এবং জাতীয় সংহতির বিরুদ্ধে মানুষকে উসকানি দিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অতীতে ‘শহুরে নকশাল’ বা ‘টুকরে টুকরে গ্যাং’ হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছিল, এখন তাদেরই ‘দিমাগি নকশাল’ আখ্যা দিয়ে নতুন করে নিশানা করা হচ্ছে। সংবিধান ও জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের কবল থেকে দেশকে রক্ষা করাই এখন সরকারের পরবর্তী লক্ষ্য বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —