📰 ই-পেপার
ব্রেকিং
সুদানের দুই সামরিক বাহিনীর কমান্ডারদের ওপর যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক বিক্রির চেষ্টা ব্যর্থ, মায়ের কোলে ফিরল শিশু ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সিআইডি কর্মকর্তা সেজে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ধরা খেলেন প্রতারক মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের উচ্চপর্যায়ের বৈঠক সুদানের দুই সামরিক বাহিনীর কমান্ডারদের ওপর যুক্তরাজ্যের কঠোর নিষেধাজ্ঞা কুমিল্লার চৌদ্দগ্রামে নবজাতক বিক্রির চেষ্টা ব্যর্থ, মায়ের কোলে ফিরল শিশু ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির মন্তব্য ঘিরে দেশজুড়ে তীব্র বিতর্ক সিআইডি কর্মকর্তা সেজে মোটরসাইকেল ছাড়াতে গিয়ে ধরা খেলেন প্রতারক মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে তেহরানে মক্কা জোটের উচ্চপর্যায়ের বৈঠক
রাজনীতি

রূপসার নৈহাটি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোল্লা সাইফুর রহমানের নির্বাচনী প্রচারণা

October 24, 2026

Spread the love

মোঃ আল-মাহফুজ শাওন, খুলনা:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা সাইফুর রহমান নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়েছেন। ইউনিয়নের বিভিন্ন স্থানে তিনি গণসংযোগ করেন। এ সময় তাঁর প্রচারণায় উল্লেখযোগ্যসংখ্যক মানুষের উপস্থিতি দেখা যায়।

প্রচারণাকালে মোল্লা সাইফুর রহমান এলাকার ভোটারদের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, জনসাধারণের কল্যাণ এবং বিভিন্ন স্থানীয় সমস্যা সমাধানে কাজ করার প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, “করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।”

নৈহাটি ইউনিয়নের উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি ভোটারদের সহযোগিতা কামনা করেন।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —