প্রতিনিধি নিয়োগ চলছেপ্রতিনিধি নিয়োগ চলছে
📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে খুলনায় বিএনপির সমাবেশ ইতালীয় পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত তথ্য ফাঁস, নেপথ্যে রুশ হ্যাকারদের হাত পাকিস্তানে যথাযোগ্য মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস গাজায় ভারী বর্ষণে বিপর্যস্ত বাস্তুচ্যুতদের অস্থায়ী তাবু গুয়াতেমালায় বন্দুকধারীর হামলায় আইনপ্রণেতাসহ নিহত চার
রাজনীতি

শতবর্ষ পেরিয়েও রহস্যে মোড়া বুলগাকভের সেই কালজয়ী নাটক

October 26, 2026

Spread the love

শতবর্ষ পেরিয়েও রহস্যে মোড়া বুলগাকভের সেই কালজয়ী নাটক

বিপ্লব-পরবর্তী রাশিয়ার অস্থির সময় ও গৃহযুদ্ধের প্রেক্ষাপটে মিখাইল বুলগাকভের উপন্যাস ‘দ্য হোয়াইট গার্ড’ অবলম্বনে তৈরি নাটক ‘দ্য ডেজ অব দ্য টারবিনস’। গত ৫ অক্টোবর এই বিতর্কিত প্রযোজনাটির প্রথম মঞ্চায়নের শতবর্ষ পূর্ণ হয়েছে। টারবিন পরিবারের করুণ অভিজ্ঞতার মাধ্যমে তৎকালীন রাজনৈতিক বিপর্যয় ও গৃহযুদ্ধের বাস্তবতাকে ফুটিয়ে তোলা হয়েছিল এই নাটকে। তবে বলশেভিকবিরোধী চরিত্রদের মানবিক করে তোলায় শুরু থেকেই এটি রাজনৈতিক রোষানলে পড়ে। সরকারি সেন্সরশিপ ও গোপন পুলিশের বাঁধার মুখে বারবার নাটকের কাঠামো পরিবর্তন করতে বাধ্য হন নির্মাতা।

দর্শকপ্রিয়তা সত্ত্বেও রাজনৈতিক সমালোচকদের দাবির মুখে ১৯২৯ সালে নাটকটির মঞ্চায়ন বন্ধ হয়ে যায়। বিস্ময়কর তথ্য হলো, তৎকালীন সোভিয়েত নেতা জোসেফ স্তালিন ব্যক্তিগতভাবে নাটকটি অন্তত ১৪ বার উপভোগ করেছিলেন। রাজনৈতিকভাবে বলশেভিকদের বিজয়কেই নাটকটি প্রতিষ্ঠিত করছে—এই তর্কে তিনি এটি দেখতে পছন্দ করতেন। পরবর্তীতে নিষেধাজ্ঞা উঠে গেলেও ১৯৪১ সালে যুদ্ধের সময় মঞ্চসজ্জা ধ্বংস হওয়ার আগ পর্যন্ত নাটকটি প্রায় এক হাজার বার মঞ্চস্থ হয়েছিল। শতবর্ষ পেরিয়েও বুলগাকভের এই সৃষ্টি আজও বিশ্ব নাট্যমঞ্চের অন্যতম আলোচিত অধ্যায় হয়ে আছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —