📰 ই-পেপার
ব্রেকিং
কেয়ার ওয়ার্কারদের জন্য অভিবাসন নীতিতে নমনীয় শাবানা মাহমুদ চট্টগ্রামে যুবদল কর্মী হত্যায় গ্রেপ্তার দলেরই নেতা মার্কিন নির্বাচনে ধর্মীয় প্রভাব: বিতর্কের কেন্দ্রে রাজনৈতিক ও সামাজিক সমীকরণ সালমান এফ রহমানের বিরুদ্ধে ১১২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩ মামলা দুদকের ২০২৫ সালের সরকারি ছুটির খসড়া তালিকায় অনুমোদন দিয়েছে সরকার কেয়ার ওয়ার্কারদের জন্য অভিবাসন নীতিতে নমনীয় শাবানা মাহমুদ চট্টগ্রামে যুবদল কর্মী হত্যায় গ্রেপ্তার দলেরই নেতা মার্কিন নির্বাচনে ধর্মীয় প্রভাব: বিতর্কের কেন্দ্রে রাজনৈতিক ও সামাজিক সমীকরণ সালমান এফ রহমানের বিরুদ্ধে ১১২১ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩ মামলা দুদকের ২০২৫ সালের সরকারি ছুটির খসড়া তালিকায় অনুমোদন দিয়েছে সরকার
রাজনীতি

সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া: অভিনেতা ইমরান খানকে কড়া সতর্কবার্তা হাইকোর্টের

November 2, 2026

Spread the love

সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়া: অভিনেতা ইমরান খানকে কড়া সতর্কবার্তা হাইকোর্টের

মুম্বাই হাইকোর্টে এক শুনানির সময় মার্কিন নাগরিক এবং ওভারািসজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ডধারী অভিনেতা ইমরান খানকে তীব্র ভর্ৎসনা করেছেন আদালত। গত ১০ অক্টোবর মুম্বাইয়ের শিবাজি পার্কে একটি সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ করায় তাঁকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেন যে, ওসিআই কার্ডধারী হিসেবে ভারতীয় নাগরিকদের মতো রাজনৈতিক কর্মসূচি বা প্রতিবাদে অংশ নেওয়ার কোনো অধিকার তাঁর নেই। আদালত তাঁকে স্মরণ করিয়ে দেন যে, তিনি মার্কিন নাগরিক এবং ভারতের ভোটার তালিকার বিষয়ে কোনো মন্তব্য বা রাজনৈতিক কর্মকাণ্ডে জড়ানো তাঁর জন্য অনুচিত।

আইনি জটিলতার মুখে পড়ে ইমরান খান ভবিষ্যতে এ ধরনের কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে না জড়ানোর বিষয়ে লিখিত মুচলেকা দিতে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি হয়েছেন। অভিনেতার আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে তাঁর দেশত্যাগের নোটিশের ওপর স্থগিতাদেশের মেয়াদ আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তবে বিচারপতিরা কঠোরভাবে জানিয়েছেন, ভারত 'বসুধৈব কুটুম্বকম' নীতিতে বিশ্বাসী হলেও, একজন বিদেশি নাগরিকের এ দেশে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়া মেনে নেওয়া যায় না। প্রয়োজনে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও) তাঁকে বহিষ্কারের পূর্ণ ক্ষমতা রাখে বলেও আদালত মন্তব্য করেছেন।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —