স্বতন্ত্র পরিচয় প্রতিষ্ঠায় মরিয়া এনসিপি, বড় কর্মসূচিতেও দূরত্ব বজায় রাখার ইঙ্গিত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের অংশীদার হলেও, রাজনৈতিক অঙ্গনে নিজস্ব স্বতন্ত্র পরিচয় বজায় রাখার বিষয়ে জোর দিচ্ছে। জোটের কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করলেও এনসিপির নীতিনির্ধারক পর্যায়ে নিজস্ব সক্ষমতা ও রাজনৈতিক ব্র্যান্ডিং নিয়ে নতুন করে ভাবনার উদয় হয়েছে। দলের অভ্যন্তরে অনেকের মতে, বৃহত্তর জোটের কর্মসূচিতে অংশ নিলেও সাধারণ মানুষের কাছে পৃথক দল হিসেবে এনসিপির অবস্থান সেভাবে স্পষ্ট হচ্ছে না। এই বাস্তবতাকে সামনে রেখে জামায়াত থেকে সাংগঠনিক দূরত্ব বজায় রাখা এবং নিজস্ব রাজনৈতিক ভিত্তি মজবুত করার কৌশল নিয়েছে দলটি।
এই পরিকল্পনার অংশ হিসেবেই শুক্রবার ঢাকায় পৃথক গণবিক্ষোভের ডাক দিয়েছে এনসিপি। খুলনা বিভাগের আসন্ন লংমার্চে দলের শীর্ষ নেতাদের উপস্থিতিও এবার সীমিত রাখার সম্ভাবনা রয়েছে। আগের দুই কর্মসূচিতে দলের উচ্চপর্যায়ের নেতারা সশরীরে অংশ নিলেও এবার সেখানে কেবল প্রতীকী উপস্থিতি বজায় রাখার বিষয়ে আলোচনা চলছে। যদিও জোটের পক্ষ থেকে শীর্ষ নেতাদের অংশগ্রহণের অনুরোধ জানানো হয়েছে, তবুও এনসিপি নেতারা নিজেদের দলীয় কর্মসূচি ও সাংগঠনিক পুনর্গঠনের ওপরই এখন বেশি গুরুত্ব দিচ্ছেন।
সূত্র: প্রথম আলো
