📰 ই-পেপার
ব্রেকিং
বিমানবন্দর অভিজ্ঞতায় বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, জবাব দিল রায়ানএয়ার ইলিশ শিকড়ে নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরে হাজার টন মাছ, অধিকাংশেরই মান নিয়ে প্রশ্ন রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির: ঠাকুরগাঁওয়ে বিজয়ী প্রার্থীর বাড়িতে পরাজিত প্রতিপক্ষ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী দুই বছরের রেকর্ড বৃষ্টিতেও কাটছে না ইংল্যান্ডের খরা বিমানবন্দর অভিজ্ঞতায় বর্ণবাদের অভিযোগ সাঙ্গাকারার, জবাব দিল রায়ানএয়ার ইলিশ শিকড়ে নিষেধাজ্ঞা উঠতেই চাঁদপুরে হাজার টন মাছ, অধিকাংশেরই মান নিয়ে প্রশ্ন রাজনৈতিক সৌজন্যের অনন্য নজির: ঠাকুরগাঁওয়ে বিজয়ী প্রার্থীর বাড়িতে পরাজিত প্রতিপক্ষ পুঠিয়ায় বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম তরুণী দুই বছরের রেকর্ড বৃষ্টিতেও কাটছে না ইংল্যান্ডের খরা
খেলাধুলা

কোচের অসুস্থতায় অনিশ্চয়তা, চট্টগ্রামে নতুন মিশনে বাংলাদেশ নারী ফুটবল দল

October 30, 2026

Spread the love

কোচের অসুস্থতায় অনিশ্চয়তা, চট্টগ্রামে নতুন মিশনে বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল তাদের পরবর্তী প্রস্তুতির জন্য চট্টগ্রাম পৌঁছেছে। আগামী ডিসেম্বরে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে আনোয়ারার কোরিয়ান ইপিজেডে আয়োজিত এই আবাসিক ক্যাম্পে অংশ নিতে ৪২ জন ফুটবলার সড়কপথে যাত্রা করেছেন। সিনিয়র ও জুনিয়র খেলোয়াড়দের সমন্বয়ে গঠিত এই ক্যাম্পে এখন মূল লক্ষ্য দলের পারফরম্যান্সের উন্নতি ঘটানো।

তবে অনুশীলনের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেয়েছে দলটি। প্রধান কোচ পিটার বাটলার গুরুতর শারীরিক অসুস্থতার কারণে আপাতত দলের সঙ্গে নেই। টিউমারজনিত শারীরিক জটিলতার চিকিৎসার জন্য তিনি বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। তাঁর অনুপস্থিতিতে দলের সামগ্রিক অনুশীলনের দায়িত্ব আপাতত সহকারী কোচ আবুল হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে।

বাটলারের চিকিৎসা শেষে কবে নাগাদ তিনি ডাগআউটে ফিরতে পারবেন, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ডিসেম্বরেই বাফুফের সঙ্গে এই ব্রিটিশ কোচের চুক্তির মেয়াদ শেষ হবে। ফলে চুক্তির বাকি সময়টুকুতে তাঁকে আর কোচ হিসেবে পাওয়া যাবে কি না, তা এখন পুরোপুরি তাঁর সুস্থতার ওপর নির্ভর করছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —