দুই বছরের রেকর্ড বৃষ্টিতেও কাটছে না ইংল্যান্ডের খরা

অক্টোবর মাসে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হওয়ায় গত দুই বছরের মধ্যে সবচেয়ে সিক্ত সপ্তাহ পার করেছে ইংল্যান্ড। টানা বর্ষণে জনজীবন কিছুটা সতেজ হলেও দীর্ঘমেয়াদী খরা পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মেলেনি। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক এই বৃষ্টিপাত তৃষ্ণার্ত প্রকৃতিকে কিছুটা স্বস্তি দিলেও জলাধারগুলোর পানির স্তর এখনো আশঙ্কাজনকভাবে নিচে রয়ে গেছে।
দেশটির বেশিরভাগ অঞ্চলে এখনো খরা পরিস্থিতির প্রভাব বিদ্যমান। পর্যাপ্ত বৃষ্টির অভাবে জলাধারগুলোতে পানির মজুত এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। ফলে পানির সংকট কাটিয়ে উঠতে আরও দীর্ঘস্থায়ী ও প্রচুর বৃষ্টিপাতের অপেক্ষায় রয়েছে ইংল্যান্ড। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, গত সপ্তাহের রেকর্ড বৃষ্টি সত্ত্বেও স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও সময়ের প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: bbc.co.uk
