📰 ই-পেপার
ব্রেকিং
রুশ-নিয়ন্ত্রিত ওলেশকি থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা পেরিয়ে স্বজনদের কাছে ফিরলেন ইউক্রেনীয়রা রহস্যে ঘেরা রবীন্দ্রনাথের সংগৃহীত লালনগীতির আদি পাণ্ডুলিপি বার্সেলোনার গোল উৎসব অব্যাহত, এবার বিধ্বস্ত আলাভেস অটোরিকশার দৌরাত্ম্য কমাতে প্রয়োজন কঠোর মান নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সদিচ্ছা সিলেটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ রুশ-নিয়ন্ত্রিত ওলেশকি থেকে দীর্ঘ বিচ্ছিন্নতা পেরিয়ে স্বজনদের কাছে ফিরলেন ইউক্রেনীয়রা রহস্যে ঘেরা রবীন্দ্রনাথের সংগৃহীত লালনগীতির আদি পাণ্ডুলিপি বার্সেলোনার গোল উৎসব অব্যাহত, এবার বিধ্বস্ত আলাভেস অটোরিকশার দৌরাত্ম্য কমাতে প্রয়োজন কঠোর মান নিয়ন্ত্রণ ও রাজনৈতিক সদিচ্ছা সিলেটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নাগরিক সমাবেশ
খেলাধুলা, আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ, লাইফস্টাইল, শিক্ষা

সন্ধ্যার পর বাইরে থাকলেই গ্রেপ্তার? শিক্ষার্থীদের নিয়ে ডিআইজির কড়া হুশিয়ারী

November 1, 2026

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ কক্সবাজার শহরে সন্ধ্যার পর বিনা কারণে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের বাসার বাইরে পাওয়া গেলে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী। এ সময় সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের খোঁজখবর রাখার আহ্বান জানিয়েছেন তিনি।


৩১(অক্টোবর) বিকেলে কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ ও সামাজিক অপরাধ দমন’ শীর্ষক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডিআইজি বলেন, কোনো এলাকায় কেউ অপরাধে জড়িয়ে পড়লে সেটিকে শুধু ওই ব্যক্তির একার দায় হিসেবে দেখার সুযোগ নেই। এ ক্ষেত্রে পরিবার, প্রতিবেশী ও সমাজপতিদেরও দায়িত্ব রয়েছে। তরুণ ও যুবকদের প্রতি সবার নজর রাখতে হবে।
তিনি বলেন, সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং কী করছে—এসব বিষয়ে মা-বাবাকে সচেতন থাকতে হবে। অপরাধ প্রতিরোধে শুধু আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না; সমাজের প্রতিটি মানুষকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সমাবেশে যৌতুকের জন্য নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান ডিআইজি। আশপাশে কোনো নারী যৌতুকের কারণে নির্যাতনের শিকার হলে সবাইকে প্রতিবাদ করার তাগিদ দেন তিনি।
তিনি বলেন, উন্নয়ন বলতে শুধু ইট-পাথর আর দালানকোঠার উন্নয়ন বোঝায় না। মানুষের মানসিকতারও উন্নয়ন ঘটাতে হবে।
অপরাধের বিরুদ্ধে গড়ে তুলতে হবে সামাজিক আন্দোলন
কক্সবাজারে অপরাধ দমনে পুলিশ, পরিবার, প্রতিবেশী ও সামাজিক নেতৃবৃন্দকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।
তিনি বলেন, অপরাধ প্রতিরোধে সমাজের প্রতিটি মানুষের সচেতনতা ও দায়িত্বশীলতা জরুরি। অপরাধের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
সমাবেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সামাজিক অপরাধ দমনে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —