📰 ই-পেপার
ব্রেকিং
সার্বভৌমত্ব বিসর্জনের পথে বাংলাদেশ: জাতীয় আত্মমর্যাদার সংকট মার্কিন স্বাস্থ্যসচিবের পরিকল্পনা: অনুমোদনহীন পেপটাইড ব্যবহারের সুযোগ বাড়াতে উদ্যোগ মানুষকে হটাতে মারণাস্ত্র নয়, ব্যবহৃত হচ্ছে বিশেষ যন্ত্র ব্রাজিলের রাজনৈতিক উত্তাপ যুক্তরাষ্ট্রে: নিজেকেই প্রকৃত নেতা দাবি ফ্লাভিওর কোভিডের ত্রাণ তহবিলে জালিয়াতি: মিনেসোটায় সেলিম সাইদের ৩০ বছরের কারাদণ্ড সার্বভৌমত্ব বিসর্জনের পথে বাংলাদেশ: জাতীয় আত্মমর্যাদার সংকট মার্কিন স্বাস্থ্যসচিবের পরিকল্পনা: অনুমোদনহীন পেপটাইড ব্যবহারের সুযোগ বাড়াতে উদ্যোগ মানুষকে হটাতে মারণাস্ত্র নয়, ব্যবহৃত হচ্ছে বিশেষ যন্ত্র ব্রাজিলের রাজনৈতিক উত্তাপ যুক্তরাষ্ট্রে: নিজেকেই প্রকৃত নেতা দাবি ফ্লাভিওর কোভিডের ত্রাণ তহবিলে জালিয়াতি: মিনেসোটায় সেলিম সাইদের ৩০ বছরের কারাদণ্ড
খেলাধুলা

হ্যালোউইন ঘিরে পাশ্চাত্যজুড়ে উৎসবের আগাম আমেজ

October 29, 2026

Spread the love

হ্যালোউইন ঘিরে পাশ্চাত্যজুড়ে উৎসবের আগাম আমেজ

৩১ অক্টোবর হ্যালোউইন উৎসবকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে এখন সাজ সাজ রব। প্রাচীন কেল্টিক ঐতিহ্যের হাত ধরে শুরু হওয়া এই দিনটি বর্তমানে বিশ্বজুড়ে এক বর্ণিল আনন্দ উৎসবে পরিণত হয়েছে। উৎসবের মূল দিনের আগেই বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে নানা আয়োজন ও প্রতিযোগিতা। ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত জনপ্রিয় ‘হাই হিল রেস’ ঘিরে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ। বিচিত্র সব পোশাকে সেজে রাস্তায় নেমেছেন প্রতিযোগীরা, আর সেই আনন্দ উপভোগ করতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা।

উৎসবে কুমড়া খোদাই করে তৈরি ‘জ্যাক-ও-ল্যান্টার্ন’ তৈরির ধুম পড়েছে বিভিন্ন স্থানে। শিশুদের বাড়ি বাড়ি গিয়ে ‘ট্রিক অর ট্রিট’ খেলার জন্য প্রয়োজনীয় চকলেট ও মিষ্টি কেনার হিড়িক পড়েছে দোকানগুলোতে। কোথাও কোথাও প্রাণী বা কাল্পনিক চরিত্রের আদলে অদ্ভুতুড়ে সেজে সবাইকে চমকে দিচ্ছেন উৎসুক মানুষ। সব মিলিয়ে বড় থেকে শিশু—সবার মধ্যেই এখন হ্যালোউইনের প্রস্তুতি নিয়ে এক দারুণ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —