📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
হ্যালোইন পার্টিতে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুই কিশোর গ্রেপ্তার দীর্ঘ ১০ মাস পর পর্যটকদের পদচারণায় মুখর সেন্ট মার্টিন আস্থার প্রতীক হিসেবে ২৮ বছর পার করল প্রথম আলো জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ: কারণ হিসেবে জামায়াত-নির্ভরতাকে দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ হ্যালোইন পার্টিতে ছুরিকাঘাতের ঘটনায় আরও দুই কিশোর গ্রেপ্তার দীর্ঘ ১০ মাস পর পর্যটকদের পদচারণায় মুখর সেন্ট মার্টিন আস্থার প্রতীক হিসেবে ২৮ বছর পার করল প্রথম আলো জাতীয় নাগরিক পার্টি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ: কারণ হিসেবে জামায়াত-নির্ভরতাকে দায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
জাতীয়

এইচএসসি পরীক্ষায় শূন্য পাসের ঘটনায় ঢাকার ২৬ কলেজকে তলব করল শিক্ষা বোর্ড

November 5, 2026

Spread the love

এইচএসসি পরীক্ষায় শূন্য পাসের ঘটনায় ঢাকার ২৬ কলেজকে তলব করল শিক্ষা বোর্ড

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় চরম ব্যর্থতার পরিচয় দেওয়া ঢাকার ২৬টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। এসব প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। এহেন ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে।

নোটিশে জানতে চাওয়া হয়েছে, ফলাফল বিপর্যয়ের দায়ভার কেন প্রতিষ্ঠানের ওপর বর্তাবে না এবং নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। আগামী ১০ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের সভাকক্ষে আয়োজিত জরুরি সভায় অধ্যক্ষদের সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ওইদিন তাদেরকে গত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক নথিপত্র সঙ্গে নিয়ে উপস্থিত থাকতে হবে। ব্যর্থ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান নিশ্চিতকরণ এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণে এই কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে বোর্ড।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —