📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
খুলনার নতুন কলোনিতে বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন হুইপ রকিবুল ইসলাম বকুল বাগমারায় আগুনে পুড়ে বিধবার বসতবাড়ি ছাই, পাশে দাঁড়ালেন ইউএনও পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে খামারের ৬০০ মুরগি লুট পেট্রোবাংলায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে অনলাইনে খুলনার নতুন কলোনিতে বাসা থেকে পচাগলা মরদেহ উদ্ধার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন হুইপ রকিবুল ইসলাম বকুল বাগমারায় আগুনে পুড়ে বিধবার বসতবাড়ি ছাই, পাশে দাঁড়ালেন ইউএনও পাঁচবিবিতে নৈশপ্রহরীকে বেঁধে খামারের ৬০০ মুরগি লুট পেট্রোবাংলায় নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন চলছে অনলাইনে
জাতীয়

ঢাকার সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে বায়ুদূষণের মাত্রা যাচাইয়ে নতুন উদ্যোগ

November 3, 2026

Spread the love

ঢাকার সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে বায়ুদূষণের মাত্রা যাচাইয়ে নতুন উদ্যোগ

রাজধানীর দরিদ্র জনবহুল এলাকাগুলোতে বায়ুদূষণের মাত্রা এবং এর স্বাস্থ্যঝুঁকি শনাক্ত করতে ‘ব্রিদিং ঢাকা’ নামের একটি নতুন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। অভিযাত্রিক ফাউন্ডেশন আয়োজিত এই উদ্যোগে কারিগরি সহায়তা দিচ্ছে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস) এবং অর্থায়ন করছে ইউনিভার্সিটি অব শিকাগোর এনার্জি পলিসি ইনস্টিটিউট। পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় বাস্তবায়নাধীন এই প্রকল্পের আওতায় তুরাগ, উত্তরখান, কড়াইল, খিলগাঁও, হাজারীবাগ, ভাটারা, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জের আটটি পয়েন্টে বায়ুমান মাপার যন্ত্র বসানো হবে। নভেম্বরে পরীক্ষা-নিরীক্ষা শেষে ডিসেম্বর থেকে যন্ত্র স্থাপনের কাজ শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, এতদিন বায়ুদূষণ মাপার ক্ষেত্রে প্রধানত ট্রাফিক জোনগুলোকে গুরুত্ব দেওয়া হলেও এবার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। প্রকল্পের আওতায় প্রায় ১৮ মাস ধরে বায়ুর মান পর্যবেক্ষণ করা হবে, যার সংগৃহীত তথ্য নীতিনির্ধারণী পর্যায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, কেবল বৈজ্ঞানিক তথ্য সংগ্রহই নয়, বরং স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিবেশ নীতি প্রণয়নই এই প্রকল্পের মূল লক্ষ্য। উল্লেখ্য, এই কার্যক্রমের অংশ হিসেবে অভিযাত্রিক ফাউন্ডেশন ও ক্যাপসের মধ্যে একটি সমঝোতা স্মারকও স্বাক্ষরিত হয়েছে।

সূত্র: প্রথম আলো

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —