বিশ্বজুড়ে প্রিয় ফল কলার অস্তিত্ব কি হুমকির মুখে? সমাধানের পথে বিজ্ঞানীরা

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব এবং ভয়ংকর ‘পানামা রোগ’-এর আক্রমণে বিশ্বজুড়ে জনপ্রিয় ক্যাভেন্ডিশ জাতের কলা মারাত্মক সংকটের মুখে পড়েছে। রোগজীবাণুর সহজ সংক্রমণের কারণে এই জাতটির অস্তিত্ব টিকিয়ে রাখা এখন বিজ্ঞানীদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই সমস্যা বিশ্বব্যাপী কলা উৎপাদন ও সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে।
তবে আশার কথা হলো, উদ্ভিদ বিজ্ঞানীরা এখন প্রজননপ্রযুক্তির নতুন কৌশল ব্যবহার করে এই ঝুঁকি মোকাবিলায় কাজ করছেন। উন্নত গবেষণার মাধ্যমে কলার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা ফলটিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে নতুন সম্ভাবনা জাগিয়ে তুলেছে। আধুনিক এই প্রযুক্তি প্রয়োগ করে কলা চাষের ভবিষ্যৎ নিরাপদ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন গবেষকেরা।
সূত্র: প্রথম আলো
