শুটিং সেটে বন্ধুর চোখের সামনেই চিরঘুমে অভিনেতা সোহেল খান

বগুড়ায় সিনেমার শুটিং করতে গিয়ে আকস্মিকভাবে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন অভিনেতা সোহেল খান। ‘নসীব’ সিনেমার শুটিংয়ের জন্য তিনি সহকর্মী মুকিত জাকারিয়া ও অন্যান্যদের সঙ্গে সেখানে অবস্থান করছিলেন। শুটিংয়ের ফাঁকে হাসি-আড্ডায় মেতে থাকতেন বন্ধু মুকিত ও সোহেল। শারীরিক অসুস্থতা নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছিলেন সোহেল। আজ সকালে হোটেলের কক্ষে সোহেলকে অচেতন অবস্থায় পাওয়ার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সোহেলের মৃত্যুতে গভীর শোকস্তব্ধ তাঁর দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মী মুকিত জাকারিয়া। শুটিংয়ের আড্ডায় সোহেল মজা করে বলেছিলেন, ‘তোমারে আমি ঘুমাতে দেব না।’ অথচ সেই বন্ধুকেই এখন চিরনিদ্রায় শায়িত হতে দেখে মুকিত শোকাতুর। সহকর্মীর এমন অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো শুটিং ইউনিটে। পরিস্থিতির কারণে আজ দিনের শুটিং বন্ধ রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সোহেল খানের মরদেহ তাঁর গ্রামের বাড়ি ধামরাইয়ে পাঠানো হয়েছে।
সূত্র: প্রথম আলো


