পেশাদার ক্রীড়াবিদদের জুয়া ও প্রেডিকশন মার্কেটের প্রচারণায় উদ্বেগ

বর্তমান সময়ে ক্রীড়া তারকা ও জুয়া বা প্রেডিকশন প্ল্যাটফর্মের মধ্যকার সীমারেখা ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। তারকা অ্যাথলেটদের জন্য এসব প্রতিষ্ঠানের প্রচারণা এখন আয়ের একটি সহজ মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কালশি (Kalshi) ও পলি-মার্কেট (Polymarket)-এর মতো প্রেডিকশন প্ল্যাটফর্মগুলো এখন ক্রীড়াঙ্গনে নিজেদের প্রভাব ব্যাপকভাবে বিস্তার করেছে। অগাস্ট মাসে এসব প্ল্যাটফর্মে লেনদেনের পরিমাণ ৪০ বিলিয়ন ডলার থাকলেও অক্টোবরে তা ১০০ বিলিয়ন ডলারে গিয়ে ঠেকেছে। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই প্রবণতার কড়া সমালোচনা করলেও প্ল্যাটফর্মগুলোর ব্যবসায়িক জনপ্রিয়তা থামার কোনো লক্ষণ নেই।
আশ্চর্যের বিষয় হলো, জিয়ানিস আন্তেতোদুনকুম্পোর মতো বড় মাপের তারকারা এখন প্রকাশ্যে এসব প্রতিষ্ঠানের অংশীদার বা প্রচারক হিসেবে কাজ করছেন। পিট সাম্প্রাসের মতো কিংবদন্তি কিংবা জোসে মরিনহোর মতো কোচরাও মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এসব প্রতিষ্ঠানের প্রচারে নেমেছেন। এনবিএ চ্যাম্পিয়ন জেলেন ব্রনসন ও জশ হার্টের পডকাস্ট কিংবা লেব্রন জেমসের মতো তারকার নতুন বাণিজ্যিক চুক্তিগুলো প্রমাণ করে যে, নৈতিক অবস্থানের চেয়ে অর্থ উপার্জনকে তারা বেশি গুরুত্ব দিচ্ছেন। এখন কোনো অ্যাথলেট যদি এসব প্ল্যাটফর্মের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন, তবেই তা বড় খবর হিসেবে বিবেচিত হচ্ছে।
সূত্র: দ্য গার্ডিয়ান


