শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

রাসিক ১৭ নং ওয়ার্ডবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা নাসিম খান

Spread the love

নিজস্ব প্রতিবেদক :


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী ও শাহ মখদুম থানা বিএনপির সদস্য সচিব নাসিম খান।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“ত্যাগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মহান শিক্ষা নিয়ে পবিত্র ঈদুল আযহা আমাদের মাঝে সমাগত হয়েছে। ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার জীবনে বয়ে আনুক শান্তি, সম্প্রীতি ও সুখের বার্তা—এটাই আমার প্রত্যাশা।”

তিনি আরও বলেন,
“রাসিক ১৭ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। সবাই যেন পরিবার-পরিজন নিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারেন, সেই দোয়া ও শুভকামনা রইলো।”
নাসিম খান দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনার পাশাপাশি সকলকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।

এ সময় তিনি ১৭ নম্বর ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনই তার চলার শক্তি। ভবিষ্যতেও ওয়ার্ডবাসীর সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top