📰 ই-পেপার
ব্রেকিং
ডাব্লিউএনবিএ ফাইনালে ক্রীড়া নৈপুণ্যের চেয়ে রাজনীতির বিতর্কই মুখ্য নিরামিষাশীদের জন্য মাশরুম দিয়ে রুশ ক্লাসিক ‘স্ট্রোগানফ’ রান্নার সহজ কৌশল খুনি ভাড়ার অভিযোগে অভিযুক্ত সাবেক টোরি প্রার্থীর সঙ্গে কেমি ব্যাডেনকের দপ্তরের পুরোনো সংযোগ প্রকাশ্যে বাহামাসে সমুদ্র সৈকতে মর্মান্তিক মৃত্যু: সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ নারী সাইবার নিরাপত্তার আশঙ্কায় সাময়িক বন্ধ থাকার পর সচল জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট ডাব্লিউএনবিএ ফাইনালে ক্রীড়া নৈপুণ্যের চেয়ে রাজনীতির বিতর্কই মুখ্য নিরামিষাশীদের জন্য মাশরুম দিয়ে রুশ ক্লাসিক ‘স্ট্রোগানফ’ রান্নার সহজ কৌশল খুনি ভাড়ার অভিযোগে অভিযুক্ত সাবেক টোরি প্রার্থীর সঙ্গে কেমি ব্যাডেনকের দপ্তরের পুরোনো সংযোগ প্রকাশ্যে বাহামাসে সমুদ্র সৈকতে মর্মান্তিক মৃত্যু: সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ব্রিটিশ নারী সাইবার নিরাপত্তার আশঙ্কায় সাময়িক বন্ধ থাকার পর সচল জনতা ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ওয়েবসাইট
ব্রেকিং নিউজ, রাজনীতি, লাইফস্টাইল, স্বাস্থ্য

ডেঙ্গু ঠেকাতে ১৯ নম্বর ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

September 18, 2026

Spread the love

সজল মাহমুদ,রাজশাহী মহানগর প্রতিনিধি: ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে রাজশাহী নগরীর ১৯ নম্বর ওয়ার্ডের ছোট বনগ্রাম পূর্বপাড়া পারিবারিক গোরস্থানে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দেশব্যাপী পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধনের ধারাবাহিকতায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নির্দেশনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
চন্দ্রিমা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শরীফ রুমন ও চন্দ্রিমা থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলামের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে গোরস্থানের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়। একই সঙ্গে ডেঙ্গুর বাহক এডিস মশার প্রজননের সম্ভাব্য স্থানগুলোও পরিষ্কার করা হয়।
কর্মসূচিতে ১৯ নম্বর ওয়ার্ড উত্তর যুবদলের আহ্বায়ক মো. শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুভ হাসান, সদস্য রাসেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য শিমুল, চন্দ্রিমা থানা স্বেচ্ছাসেবক দলের মনিরুল, উজ্জল ও শিমুল এবং চন্দ্রিমা থানা ছাত্রদলের নেতাকর্মী জয়, মিম ও স্বাধীনসহ স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা যথেষ্ট নয়; নিজেদের বাড়ির পাশাপাশি আশপাশের পরিবেশও পরিষ্কার রাখা জরুরি। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা গেলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —