নিরামিষাশীদের জন্য মাশরুম দিয়ে রুশ ক্লাসিক ‘স্ট্রোগানফ’ রান্নার সহজ কৌশল

উনবিংশ শতাব্দীতে উদ্ভূত রাশিয়ার ঐতিহ্যবাহী খাবার ‘স্ট্রোগানফ’ বিশ্বজুড়ে তার স্বকীয় স্বাদের জন্য সমাদৃত। মূলত সাওয়ার ক্রিম ও মাংসের মিশ্রণে তৈরি এই পদটি বিংশ শতাব্দীতে এসে মাশরুম ও পেঁয়াজের সমন্বয়ে নতুন রূপ পায়। সময়ের বিবর্তনে এবার মাংস ছাড়াই তৈরি করা সম্ভব এই সুস্বাদু খাবারটি। যারা নিরামিষভোজী বা মাংসের বিকল্প খুঁজছেন, তাদের জন্য মাশরুম দিয়ে তৈরি এই আধুনিক সংস্করণের স্ট্রোগানফ হতে পারে একটি চমৎকার ও তৃপ্তিদায়ক খাবার।
খুব সহজেই নয়টি ধাপ অনুসরণ করে ঘরে বসে মাত্র ৫৫ মিনিটে তৈরি করা যাবে এই লোভনীয় পদটি। মাত্র ১৫ মিনিটের প্রস্তুতির পর ৪০ মিনিট সময় নিয়ে রান্না করলেই তৈরি হবে চারজনের খাওয়ার উপযোগী পুষ্টিকর এই খাবার। মাংসের অনুপস্থিতিতেও এর স্বাদ ও ঘনত্ব বিন্দুমাত্র কমবে না, বরং মাশরুমের অনন্য স্বাদ এই খাবারটিকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। রান্নার এই সহজ পদ্ধতিটি ভোজনরসিকদের জন্য একটি দারুণ অভিজ্ঞতা হতে পারে।
সূত্র: দ্য গার্ডিয়ান
