শিরোনাম :
দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুচারঘাট মডেল থানার এএসআইয়ের বিরুদ্ধে গ্রেপ্তচারঘাটে নারী সহায়তা ফোরামের সঙ্গে উপজেলা প্ররাজশাহীতে র‍্যাব-৫ এর পৃথক অভিযানে ১০টি গাঁজগভীর রাতে র‍্যাবের জালে পুঠিয়ার গাঁজা চাষিশিবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে চোরাই মোবামেধাবী ও রোমাঞ্চকর জীবনসঙ্গী: সাংবাদিকের সাথবেনাপোল বন্দরের জব্দকৃত পণ্য বদলের অভিযোগ, ২.চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার

নিয়ামতপুরে ভূমি সেবা সংক্রান্ত গণশুনানি অনুষ্ঠিত, আংশিক খাজনা চালুর প্রস্তাব ইউএনওর

Spread the love

আনোয়ার হোসেন(লিটন), নিয়ামতপুর (নওগাঁ):
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ভূমি সংক্রান্ত জটিলতা নিরসন এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলার বাহাদুরপুর-শ্রীমন্তপুর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
বাহাদুরপুর-শ্রীমন্তপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা রুবেল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মোরশেদা খাতুন।
গণশুনানিতে ইউনিয়নের বিভিন্ন এলাকার সেবাগ্রহীতারা তাদের জমি-সংক্রান্ত নানা সমস্যা ও অভিযোগ সরাসরি কর্মকর্তাদের সামনে তুলে ধরেন। এ সময় মিউটেশন (নামজারি), ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান সংশোধন (DLRMS), খাস জমি বন্দোবস্ত এবং ভিপি কেসের লিজ নবায়ন সংক্রান্ত আবেদন গ্রহণ ও তাৎক্ষণিক পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম বলেন, “উপজেলায় প্রতি মাসে এক হাজারের বেশি নামজারি আবেদন জমা পড়ে। তবে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি এবং সফটওয়্যারের সীমাবদ্ধতার কারণে অনেক আবেদন বাতিল হয়। এছাড়া জটিল দলিল যাচাইয়ের ক্ষেত্রেও সময়ের প্রয়োজন হয়।”
তিনি আরও বলেন, “নিয়মের বাইরে গিয়ে কাজ করার সুযোগ না থাকলেও আমরা অফিসের রেকর্ড যাচাই করে দ্রুত সেবা দেওয়ার চেষ্টা করছি, যাতে মানুষের ভোগান্তি কমে।”
সভাপতির বক্তব্যে ইউএনও মোছা. মোরশেদা খাতুন বলেন, “একটি বড় খতিয়ানে একাধিক অংশীদার থাকলে সবার খাজনা একসঙ্গে পরিশোধ ছাড়া আংশিক খাজনা গ্রহণের সুযোগ নেই। ফলে জমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অনেক ভোগান্তি সৃষ্টি হচ্ছে।”
তিনি জানান, এ সমস্যা সমাধানে ‘আংশিক খাজনা’ চালুর প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও ভূমি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রার অফিসের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
গণশুনানিতে আরও উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহিন আলম, বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াজেদ আলী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন গ্রামের সেবাগ্রহীতারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top