📰 ই-পেপার
ব্রেকিং
সুদানের দারফুরে ক্যাম্প আক্রান্তদের স্মৃতি ধরে রাখার শপথ বেঁচে যাওয়া মানুষদের নওগাঁর এমপির বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি ঢাকার সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে বায়ুদূষণের মাত্রা যাচাইয়ে নতুন উদ্যোগ ছন্দপতনের জেরে বরখাস্ত ওয়েস্ট হ্যাম কোচ নুনো সান্তো মিথ্যা সাক্ষ্য দিয়েও আদালতের অবমাননা থেকে রেহাই পেল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫ সুদানের দারফুরে ক্যাম্প আক্রান্তদের স্মৃতি ধরে রাখার শপথ বেঁচে যাওয়া মানুষদের নওগাঁর এমপির বিরুদ্ধে বিএনপির কঠোর হুঁশিয়ারি ঢাকার সুবিধাবঞ্চিত এলাকাগুলোতে বায়ুদূষণের মাত্রা যাচাইয়ে নতুন উদ্যোগ ছন্দপতনের জেরে বরখাস্ত ওয়েস্ট হ্যাম কোচ নুনো সান্তো মিথ্যা সাক্ষ্য দিয়েও আদালতের অবমাননা থেকে রেহাই পেল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা এমআই৫
ব্রেকিং নিউজ, আইন ও অপরাধ

মাধবপুরে কোটি টাকার ভারতীয় জিরা-মেহেদিসহ কাভার্ড ভ্যান জব্দ

November 3, 2026

Spread the love

মোঃ ছাবিবর হোসেন, স্টাফ রিপোটার (হবিগঞ্জ) প্রতিনিধিঃ

হবিগঞ্জের মাধবপুরে ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ জিরা ও কাভেরী মেহেদিসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় গাড়ি ফেলে পালিয়ে যান চালক।
‎
‎গত ১ নভেম্বর বিশেষ অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান।
‎
‎বিজিবি সূত্রে জানা যায়, ভারতীয় অবৈধ পণ্য পরিবহনের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসায় বিজিবি। এলাকাটি সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে।
‎
‎বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে একটি কাভার্ড ভ্যান ওই এলাকায় পৌঁছায়। এ সময় বিজিবির অভিযানের বিষয়টি বুঝতে পেরে চালক মুক্তিযোদ্ধা চত্বর থেকে প্রায় ৩০০ মিটার আগে সড়কের পাশে গাড়িটি ফেলে পালিয়ে যান।
‎
‎পরে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতিতে কাভার্ড ভ্যানটি তল্লাশি করেন বিজিবি সদস্যরা। এ সময় গাড়ির ভেতর থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় জিরা ও কাভেরী মেহেদি উদ্ধার করা হয়।
‎
‎আটক পণ্য ও চোরাচালানে ব্যবহৃত কাভার্ড ভ্যানের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৪০০ টাকা। জব্দ করা মালামাল যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করে কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।
‎
‎হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, মাদকের অনুপ্রবেশ প্রতিরোধ এবং সব ধরনের চোরাচালান দমনে বিজিবি তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় নিয়মিত টহলের পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —