📰 ই-পেপার
ব্রেকিং
পর্তুগালের আবাসন সংকটবিরোধী বিক্ষোভে পুলিশের অভিযান: আটক ৩০ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে মাঠে নামছে ১৪ লাখ খুদে অ্যাথলেট ঘুরে দাঁড়াতে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক প্যারিসে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তকে পাঠানো হলো মানসিক পর্যবেক্ষণে সার্বিয়ায় নির্বাচনী হাওয়া: দীর্ঘদিনের শাসকের গদি টলাতে মরিয়া নতুন প্রজন্ম পর্তুগালের আবাসন সংকটবিরোধী বিক্ষোভে পুলিশের অভিযান: আটক ৩০ তৃণমূলের ক্রীড়া প্রতিভা অন্বেষণে মাঠে নামছে ১৪ লাখ খুদে অ্যাথলেট ঘুরে দাঁড়াতে সিটি গ্রুপকে বিশেষ ছাড় দিচ্ছে বাংলাদেশ ব্যাংক প্যারিসে প্রাণঘাতী হামলার ঘটনায় অভিযুক্তকে পাঠানো হলো মানসিক পর্যবেক্ষণে সার্বিয়ায় নির্বাচনী হাওয়া: দীর্ঘদিনের শাসকের গদি টলাতে মরিয়া নতুন প্রজন্ম
ব্রেকিং নিউজ

রাজশাহীতে দৈনিক সাগরকূলের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

October 15, 2026

Spread the love

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে সরকারি মিডিয়া তালিকাভুক্ত দৈনিক সাগরকূল পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে পত্রিকাটির ১৪ বছরে পদার্পণ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (১৪ অক্টোবর) পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক মো. নেছার উদ্দিনের দিকনির্দেশনায় এবং অধ্যাপক মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে সঞ্চালনা করেন রাজশাহী ব্যুরো প্রধান আলামিন হক বিজয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মৎস্য খামারি, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. গোলাম সাকলায়েন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ‘জনতার মেয়র’খ্যাত রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী মো. জার্জিস হোসেন সোহেল।

সভাপতির বক্তব্যে অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন বলেন, সাংবাদিকতা সমাজের দর্পণ এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা সংবাদমাধ্যমের প্রাণ। একজন সাংবাদিকের ব্যক্তিগত রাজনৈতিক বা সামাজিক আদর্শ থাকতে পারে, তবে পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁকে নিরপেক্ষ ও তথ্যনির্ভর থাকতে হবে। ডিজিটাল যুগে দ্রুত সংবাদ প্রকাশের প্রতিযোগিতায় তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রচারের ঝুঁকি বাড়ছে। তাই সত্যনিষ্ঠা বজায় রাখা এখন বড় চ্যালেঞ্জ। প্রযুক্তির পরিবর্তন সত্ত্বেও সংবাদপত্রের স্বাধীনতা ও দলনিরপেক্ষ অবস্থান সুস্থ সমাজ ও গণতন্ত্রের জন্য অপরিহার্য।

সঞ্চালক ও রাজশাহী ব্যুরো প্রধান আলামিন হক বিজয় বলেন, দৈনিক সাগরকূল গৌরবের সঙ্গে ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলায় তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সত্য প্রকাশ, সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমূলক সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকদের আস্থা অর্জন করেছে। এ অর্জনের পেছনে পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীর সহযোগিতা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বিশেষ অতিথি মো. জার্জিস হোসেন সোহেল বলেন, তিনি দৈনিক সাগরকূল পত্রিকার নিয়মিত পাঠক। তাঁর মতে, পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে ভূমিকা রাখছে। সাংবাদিকরা জাতির বিবেক এবং সংবাদপত্র সমাজের আয়না। তিনি সাংবাদিকদের নিরপেক্ষভাবে সত্য প্রকাশের আহ্বান জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধান অতিথি মো. গোলাম সাকলায়েন বলেন, দৈনিক সাগরকূল তাঁর প্রিয় পত্রিকাগুলোর একটি। গণমাধ্যমের স্বাধীনতা ও নিরপেক্ষতার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সংবাদমাধ্যম কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর মুখপাত্র না হয়ে স্বাধীনভাবে জনগণের সামনে সত্য তুলে ধরবে। সরকারের চেয়ে জনগণের কাছে গণমাধ্যমের দায়বদ্ধতা বেশি হওয়া উচিত বলেও তিনি মত প্রকাশ করেন।

তিনি আরও বলেন, স্বাধীন গণমাধ্যমের জন্য একটি সুনির্দিষ্ট আইনি কাঠামো গড়ে তুলতে সরকার ‘জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ২০২৬’-এর খসড়া প্রস্তুত করেছে। পাশাপাশি তিনি পাঠকদের দৈনিক সাগরকূল পত্রিকা পড়ার আহ্বান জানান এবং এর সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে কর্মসংস্থান সৃষ্টি ও সমাজসেবায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি মো. গোলাম সাকলায়েনকে এবং স্বচ্ছ রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশেষ অতিথি মো. জার্জিস হোসেন সোহেলকে দৈনিক সাগরকূল পরিবারের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, রাজনীতিবিদ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —