শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর পিস ইন্টারন্যাশনাল ট্টাভেলস্ এজেন্সি শুভ উদ্বোধন

Spread the love

মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি। আধুনিক ও বিশ্বস্ত ট্রাভেল সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। গতকাল ৩০ মে সন্ধ্যায় দেবীনগরের ধুলাউড়ি হাট এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রগতি সংঘের সভাপতি মামুনুর রশিদ, দেবীনগর যুবদল বিএনপির সভাপতি নূর মোহাম্মদ, যুবদল নেতা মোহাম্মদ জহুরুল ইসলামসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভানুধ্যায়ীরা। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোঃ সোহেল রানা জানান, পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সির মাধ্যমে দেশ-বিদেশে ভ্রমণ, এয়ার টিকিট বুকিং, ভিসা প্রসেসিং, ওমরাহ ও হজ সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন ট্রাভেল সেবা নির্ভরযোগ্যভাবে প্রদান করা হবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই প্রতিষ্ঠানটির প্রধান লক্ষ্য বলে তিনি উল্লেখ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও নির্ভরযোগ্য ট্রাভেল সেবার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
দেবীনগরের প্রাণকেন্দ্রে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, সততা, দক্ষতা ও গ্রাহকসেবার মাধ্যমে পিস ইন্টারন্যাশনাল ট্রাভেলস এজেন্সি অল্প সময়ের মধ্যেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানে পরিণত হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top