📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
স্টোনহেঞ্জের রহস্যময় পাথরের উৎস নিয়ে নতুন বিতর্ক, ভুল প্রমাণিত আগের ধারণা কবরের পাশে জারুলের মায়ায় চিরনিদ্রার আকুতি জাপানি সাহিত্যের ধ্রুপদী মহাকাব্য ‘দ্য টেল অব গেঞ্জি’ দ্রুততম সময়ে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করবে মজুরি বোর্ড আইফোন ও আইপ্যাডে মিলবে এক্স-এর নতুন লুক, বদলে নিন পছন্দের আইকন স্টোনহেঞ্জের রহস্যময় পাথরের উৎস নিয়ে নতুন বিতর্ক, ভুল প্রমাণিত আগের ধারণা কবরের পাশে জারুলের মায়ায় চিরনিদ্রার আকুতি জাপানি সাহিত্যের ধ্রুপদী মহাকাব্য ‘দ্য টেল অব গেঞ্জি’ দ্রুততম সময়ে শ্রমিকদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করবে মজুরি বোর্ড আইফোন ও আইপ্যাডে মিলবে এক্স-এর নতুন লুক, বদলে নিন পছন্দের আইকন
অর্থনীতি, চাকরি ও নিয়োগ, জাতীয়, প্রযুক্তি, বাংলাদেশ, ব্যবসায়িক ধারণা, ব্রেকিং নিউজ, রাজনীতি

৪ হাজার ৬৮ কোটি টাকা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

November 5, 2026

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সরকারি সফরে ঢাকা থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাট ও খুলনার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশান এভিনিউয়ের নিজ বাসভবন থেকে তেজগাঁও বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন তিনি। এরপর সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে বাগেরহাটের মোংলার উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান মোংলা বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়নে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

এছাড়া মোংলায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে বিনিয়োগ সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের কর্মসূচি রয়েছে।

সরকারপ্রধানের সঙ্গে আছেন– সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম এমপি, বিএনপি’র বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম, প্রটোকল অফিসার কামরুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর এডিসি স্কোয়াড্রন লিডার সৈয়দ নাজমুল হোসেন।

মোংলায় নির্ধারিত কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। এরপর বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তারেক রহমানের।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —