📰 ই-পেপার
ব্রেকিং
মেহেরপুরে ৪০ কোটি টাকার নার্সিং কলেজ ভবন প্রস্তুত থাকলেও তালা খোলেনি দুই বছরেও হারিয়ে যাওয়া পরিযায়ী পাখিদের পথ দেখাতে অভিনব উদ্যোগ একদিনের ব্যবধানে অর্ধেক দামে ফুলকপি, দুশ্চিন্তায় বগুড়ার চাষিরা ব্রিটিশ রাজনীতি কাঁপানো ‘প্রোফুমো অ্যাফেয়ার’: এক সম্পর্কের আড়ালে লুকানো ধস আখরোট না কি কাজুবাদাম: স্বাস্থ্যের প্রয়োজনে কোনটি বেছে নেবেন? মেহেরপুরে ৪০ কোটি টাকার নার্সিং কলেজ ভবন প্রস্তুত থাকলেও তালা খোলেনি দুই বছরেও হারিয়ে যাওয়া পরিযায়ী পাখিদের পথ দেখাতে অভিনব উদ্যোগ একদিনের ব্যবধানে অর্ধেক দামে ফুলকপি, দুশ্চিন্তায় বগুড়ার চাষিরা ব্রিটিশ রাজনীতি কাঁপানো ‘প্রোফুমো অ্যাফেয়ার’: এক সম্পর্কের আড়ালে লুকানো ধস আখরোট না কি কাজুবাদাম: স্বাস্থ্যের প্রয়োজনে কোনটি বেছে নেবেন?
আন্তর্জাতিক, বাংলাদেশ, বিনোদন, ব্রেকিং নিউজ, লাইফস্টাইল

আজ রাতে চীন ও হংকং সফরে যাচ্ছেন মোহনা টিভির সাংবাদিক মোঃ শামিমুজ্জামান চৌধুরী

October 24, 2026

Spread the love

মোঃ আব্দুল মতিন প্রধান
জয়পুরহাট প্রতিনিধি: চীনের বিখ্যাত ‘গুয়াংজু ফার্স্ট পিপলস হাসপাতাল’-এর বিশেষ আমন্ত্রণে স্বাস্থ্য বিটে কর্মরত সাংবাদিকদের সাথে সুদূর চীন ও হংকং সফরে যাচ্ছেন জয়পুরহাটের আওলাই ইউনিয়নের ঢলটিকর গ্রামের কৃতি সন্তান ও মোঃ জাহাঙ্গীর হোসেন চৌধুরীর বড় ছেলে, দুঃসাহসিক বস্তুনিষ্ঠ ও বিশিষ্ট সাংবাদিক মোঃ শামিমুজ্জামান চৌধুরী। তিনি বর্তমানে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন ‘মোহনা টেলিভিশন’-এর সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত আছেন এবং সেখান থেকেই এই সফরে যাচ্ছেন।

আজ ২৪ অক্টোবর (শনিবার) রাত ১০টার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হবেন তিনি। নতুন দেশ ভ্রমণ, বিশ্বমানের স্বাস্থ্য ব্যবস্থার বাস্তব অভিজ্ঞতা অর্জন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই তাঁর এই গুরুত্বপূর্ণ সফর।

আন্তর্জাতিক পর্যায়ের এই সুযোগকে নিজের সাংবাদিকতা ক্যারিয়ার, নিজ এলাকা এবং প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয় বলে উল্লেখ করেছেন তিনি। সফর প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে মোঃ শামিমুজ্জামান চৌধুরী জানান, দেশের মানুষের কল্যাণ, সাংবাদিকতা পেশার মানোন্নয়ন এবং বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থার ওপর উচ্চতর অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যেই তাঁর এই যাত্রা।

তিনি যেন সুস্থ, নিরাপদে ও সফলভাবে সফর সম্পন্ন করে নতুন অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে পারেন, সেজন্য এলাকাবাসী, মোহনা টিভি পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে বিনীত দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

পাঁচবিবিবাসী ও মোহনা টেলিভিশন পরিবার মনে করছেন, উদীয়মান সমাজসেবক ও পেশাদার সাংবাদিক মোঃ শামিমুজ্জামান চৌধুরীর এই আন্তর্জাতিক সফর তাঁর পেশাগত দক্ষতা ও অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে, যা ভবিষ্যতে তাঁর বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সমাজসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —