আমাজনের আদিবাসী নেত্রীর চোখে পশ্চিমা বিশ্বের সংকট ও উত্তরণের পথ

আমাজনের অরণ্য কন্যা ও ওয়োরানি গোষ্ঠীর নেত্রী নেমোন্তে নেনকিমো পশ্চিমা বিশ্বের ভোগবাদী জীবনযাত্রাকে একটি বিপন্ন সাপের গ্রাসের সাথে তুলনা করেছেন। দীর্ঘ কয়েক হাজার বছর ধরে প্রকৃতির সাথে মিশে টিকে থাকার অভিজ্ঞতা থেকে তিনি দাবি করেছেন, আধুনিক ভোগবাদ পৃথিবীর ভারসাম্য নষ্ট করছে। তার মতে, পশ্চিমা বিশ্ব এখন একটি আত্মবিনাশী পথে হাঁটছে, যেখানে তাদের দৃষ্টিভঙ্গি ও জীবনবোধ আমূল পরিবর্তনের প্রয়োজন।
শৈশবে ইকুয়েডরের নিজের গ্রাম ছেড়ে মিশনারিদের স্কুলে গিয়ে পাশ্চাত্য সংস্কৃতির সাথে পরিচয় ঘটেছিল নেমোন্তের। সেই অভিজ্ঞতা থেকে তিনি এখন লড়াই করছেন নিজের সংস্কৃতি ও বনভূমি রক্ষার জন্য। একজন মা, নেত্রী এবং যোদ্ধা হিসেবে তিনি মনে করেন, আদিবাসী জ্ঞান ও জীবনদর্শনই বর্তমান বিশ্বের চরম সংকট কাটিয়ে ওঠার মূল চাবিকাঠি হতে পারে। তার আহ্বান, পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বাঁচার যে সহজাত শিক্ষা আদিবাসীরা ধারণ করে, তা থেকেই পশ্চিমা বিশ্বকে নতুন করে শিখতে হবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
