ইউরোপের নিরাপত্তায় মার্কিন সহায়তার দিন শেষ, সতর্কবার্তা স্টারমারের

ব্রিটেইন ও ইউরোপের দেশগুলোকে এখন থেকে নিজেদের নিরাপত্তার দায়ভার নিজেদেরই নিতে হবে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি স্পষ্ট জানিয়েছেন, অতীতে নিরাপত্তার জন্য ইউরোপ যেভাবে আমেরিকার ওপর নির্ভর করত, সেই দিন আর ফিরে আসবে না। মার্কিন প্রশাসন ইতিমধ্যেই তাদের মিত্র দেশগুলোকে সাফ জানিয়ে দিয়েছে যে, ইউরোপের সামরিক ব্যয় আর বহন করবে না ওয়াশিংটন।
স্টারমারের মতে, বিশ্ব পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটেছে এবং এই নতুন বাস্তবতাকে মেনে নেওয়াই ইউরোপের জন্য এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি মনে করেন, বন্ধুপ্রতিম দেশ হিসেবে আমেরিকা পাশে থাকলেও নিরাপত্তার আর্থিক বা কৌশলগত দায়ভার পুরোপুরি তাদের কাঁধে চাপিয়ে দেওয়ার অবকাশ নেই। তাই পরিবর্তিত ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধিতে আরও বেশি স্বনির্ভর ও দায়িত্বশীল হতে হবে।
সূত্র: bbc.co.uk
