ডারউইনের সেরা লাকসার খেতাব জিতল কম্বোডিয়ান ক্যাফে

ডারউইনের বাসিন্দাদের কাছে লাকসা কেবল একটি খাবার নয়, বরং এটি তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সকাল থেকে রাত পর্যন্ত শহরটির মানুষ নারকেলের দুধ আর মশলায় তৈরি এই ঝাল নুডল স্যুপের প্রেমে মজে থাকেন। এই লাকসা নিয়ে ডারউইনের বাসিন্দাদের আবেগ এতটাই প্রবল যে, প্রিয় দোকান থেকে পার্সেল নিতে তারা নিজেদের ঘর থেকে পাত্র নিয়ে যেতেও দ্বিধা করেন না। মিনিডিল বিচ, প্যারাপ এবং র্যাপিড ক্রিকের মতো বিখ্যাত বাজারগুলোতে পছন্দের বিক্রেতাদের খুঁজে পেতে তারা নিয়মিত ভিড় জমান।
সম্প্রতি শহরটিতে আয়োজিত আন্তর্জাতিক লাকসা উৎসবে সেরা স্বাদের সন্ধানে নেমেছিলেন বিচারকরা। দীর্ঘ গোপনীয়তা বজায় রেখে এবং সরাসরি ‘ব্লাইন্ড টেস্টিং’-এর মাধ্যমে তারা বিভিন্ন স্টলের লাকসা যাচাই করেছেন। সবশেষে বিচারকদের সর্বসম্মত রায়ে ডারউইনের একটি শিল্পাঞ্চল এলাকার সাধারণ একটি কম্বোডিয়ান ক্যাফেকে এবারের সেরা লাকসা প্রস্তুতকারী হিসেবে ঘোষণা করা হয়েছে। বিচার প্রক্রিয়ার কঠোর প্রতিযোগিতায় এই ক্যাফেটির চমৎকার স্বাদ ও গুণমান বিচারকদের মুগ্ধ করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
