ডেট্রয়েট টেকনো সঙ্গীতের পথিকৃৎ জুয়ান অ্যাটকিনসের প্রয়াণ

বিশ্বজুড়ে ইলেকট্রনিক ডান্স মিউজিকের ধারায় ব্যাপক প্রভাব বিস্তারকারী মার্কিন সঙ্গীতশিল্পী জুয়ান অ্যাটকিনস ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ‘মডেল ৫০০’ এবং ‘সাইবোট্রন’ জুটির অংশ হিসেবে পরিচিত এই কিংবদন্তি শিল্পী ডেট্রয়েট টেকনো সঙ্গীতের অন্যতম জনক হিসেবে গণ্য হন। তার মৃত্যুতে বিশ্ব সঙ্গীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
তার প্রতিনিধি সংস্থা গ্রিনস্মিথ আর্টিস্টস জানিয়েছে, মেক্সিকো সিটিতে একটি সঙ্গীত পরিবেশনায় অংশ নেওয়ার কথা ছিল তার। কিন্তু অনুষ্ঠানের আগে শহরের একটি হোটেল কক্ষে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। দীর্ঘ সঙ্গীত জীবনে তার উদ্ভাবনী সুর ও শৈলী বিশ্বব্যাপী ডান্স মিউজিকের বিবর্তনে এক অনন্য ভূমিকা পালন করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
