ব্রিটিশ এয়ারওয়েজের গাফিলতিতে নিখোঁজ জীবন রক্ষাকারী ডায়ালাইসিস মেশিন

কিডনি বিকল হওয়া এক রোগীর জীবন রক্ষাকারী অত্যন্ত জরুরি ডায়ালাইসিস মেশিন হারানোর ঘটনায় বিপাকে পড়েছে একটি পরিবার। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, ব্রিটিশ এয়ারওয়েজের চেক-ইন কর্মীরা বারবার চাপ প্রয়োগ করে ২০ কেজি ওজনের ওই সংবেদনশীল যন্ত্রটি বিমানের হোল্ডে রাখার নির্দেশ দেন। গন্তব্যে পৌঁছানোর পর দেখা যায়, গুরুত্বপূর্ণ এই মেশিনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে রোগীকে সুস্থ রাখতে জরুরি ভিত্তিতে অন্য একটি মেশিনের ব্যবস্থা করতে হয় এবং দীর্ঘ সময় হাসপাতালের জরুরি বিভাগে কাটাতে হয়।
ফিরে আসার ফ্লাইটে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে। বিমান থেকে নামার পর ওই মেশিনটি আর খুঁজে পাওয়া যায়নি। রাত ২টা পর্যন্ত অপেক্ষার পরও এয়ারলাইনস কর্তৃপক্ষ মেশিনটি উদ্ধার করতে ব্যর্থ হয় এবং কোনো বিকল্প ব্যবস্থা ছাড়াই ওই দম্পতিকে বাড়ি ফিরে যেতে বলা হয়। নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল এই রোগীর জীবন এখন চরম ঝুঁকির মুখে পড়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
