‘দ্য গ্র্যাজুয়েট’ ছবির শুটিং ছিল দুঃস্বপ্নের মতো, বিস্ফোরক ডাস্টিন হফম্যান

কিংবদন্তি অভিনেতা ডাস্টিন হফম্যান দীর্ঘ প্রায় ছয় দশক পর তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা ‘দ্য গ্র্যাজুয়েট’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। আসন্ন আত্মজীবনীমূলক বইয়ের অংশবিশেষে তিনি জানিয়েছেন, ১৯৬৭ সালে মুক্তি পাওয়া এই সিনেমার শুটিংয়ের অভিজ্ঞতা তার কাছে ছিল অত্যন্ত ভয়াবহ। পরিচালক মাইক নিকোলসের নির্মম আচরণ তাকে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছিল বলে দাবি করেন এই অভিনেতা।
হফম্যানের ভাষ্যমতে, একটি দৃশ্যের শুটিং করতে গিয়ে পরিচালক তাকে ২৭ বার চড় মেরেছিলেন, যার ফলে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করতে শুরু করেন। আশ্চর্যের বিষয় হলো, এত শারীরিক নির্যাতনের পরেও শেষ পর্যন্ত সেই দৃশ্যটি সিনেমায় ব্যবহারই করা হয়নি। এছাড়া একজন ইহুদি অভিনেতা হিসেবে ‘বেন ব্র্যাডক’-এর মতো শ্বেতাঙ্গ চরিত্রে অভিনয় করা নিয়েও হফম্যানের মধ্যে তীব্র অস্বস্তি ও হীনম্মন্যতা কাজ করছিল। সব মিলিয়ে, তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া এই সিনেমাটি শুটিংয়ের সময় চরম মানসিক চাপের কারণ হয়ে দাঁড়িয়েছিল বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
