সাইকেল আরোহীকে গাড়ির নিচে টেনে নিয়ে হত্যার দায়ে চালকের সাজা

ম্যানচেস্টারের রাস্তায় সাইকেল আরোহী এক প্রধান শিক্ষককে চাপা দিয়ে প্রায় এক মাইল পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার ঘটনায় সাইমন রিচার্ডসন নামে এক চালককে হত্যার দায়ে দোষী সাব্যস্ত করেছে আদালত। গত ২০ এপ্রিল সন্ধ্যায় স্ট্রেইটফোর্ড গ্রামার স্কুলের শিক্ষক মাইকেল মুলিনস যখন সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন, তখন রিচার্ডসনের ভলভো এক্সসি৯০ গাড়িটি তাকে সজোরে আঘাত করে।
বিচার চলাকালীন জুরি সদস্যদের জানানো হয় যে, ভুক্তভোগী শিক্ষককে গাড়ির নিচে আটকে থাকার বিষয়টি চালক রিচার্ডসন জানতেন। এরপরও তিনি গাড়ি না থামিয়ে দীর্ঘ পথ চালিয়ে যান, যা শেষ পর্যন্ত ওই শিক্ষকের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই মর্মান্তিক ঘটনার পরিপ্রেক্ষিতে আদালত অভিযুক্ত চালকের বিরুদ্ধে হত্যার রায় প্রদান করেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান
