📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
পোশাকশ্রমিক ও সাধারণ চাকরিজীবীর আয়ের বৈষম্য বাড়ছে আকাশচুম্বী ডিবিসি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী ওয়েলস দলে ফিরলেন হ্যারি উইলসন, প্রথমবার ডাক পেলেন গোলরক্ষক ডানকান গ্রুমিং গ্যাংয়ের তদন্তে ধীরগতি, দ্রুত পদক্ষেপের আহ্বান ভুক্তভোগীর বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি পোশাকশ্রমিক ও সাধারণ চাকরিজীবীর আয়ের বৈষম্য বাড়ছে আকাশচুম্বী ডিবিসি কার্যালয় থেকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি হেফাজতে ইকবাল সোবহান চৌধুরী ওয়েলস দলে ফিরলেন হ্যারি উইলসন, প্রথমবার ডাক পেলেন গোলরক্ষক ডানকান গ্রুমিং গ্যাংয়ের তদন্তে ধীরগতি, দ্রুত পদক্ষেপের আহ্বান ভুক্তভোগীর বেনাপোলে ১৭ লক্ষ ৫৫ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স সামগ্রী আটক করেছে-বিজিবি
আইন ও অপরাধ

খুলনার আদালতপাড়ার জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল

November 4, 2026

Spread the love

নিজস্ব প্রতিবেদক, খুলনা:

খুলনার আদালতপাড়ায় আলোচিত জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় ১৩ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছেন তদন্ত কর্মকর্তা। বুধবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান আদালতে এ চার্জশিট জমা দেন।

চার্জশিটভুক্ত আসামিরা হলেন—এজাজ, কামরুল, শুভ, হাসিব, রোমান, কাউয়া মিরাজ, চিংড়ি পলাশ, সাইফি, মুন্না, লবী গাজী, ইমরান, আরেফিন ও রেজাউল মুন্সি হৃদয়।

তদন্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, মাদক ব্যবসা, চাঁদাবাজি, আধিপত্য বিস্তার, খুন এবং পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। তদন্তে উঠে এসেছে, হত্যাকাণ্ডের আগের দিন রাতে রূপসা উপজেলার আইচগাতী এলাকার সেনেরবাজারে সন্ত্রাসী ইমরানের একটি কার্যালয়ে বসে হত্যার পরিকল্পনা করা হয়। সেই পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের ৩০ নভেম্বর খুলনা আদালতের সামনে হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজনকে হত্যা করা হয় বলে তদন্তে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩০ নভেম্বর অস্ত্র মামলায় হাজিরা দিতে আদালতে এসেছিলেন পলাশ বাহিনীর সদস্য হিসেবে পরিচিত হাসিব হাওলাদার ও ফজলে রাব্বি রাজন। আদালতের কার্যক্রম শেষে তাঁরা আদালতের সামনে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে দুজনকে হত্যা করে।

দিনদুপুরে আদালত চত্বরে সংঘটিত এ জোড়া হত্যাকাণ্ডে নগরজুড়ে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। দীর্ঘ তদন্ত শেষে এবার মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করা হলো।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —