📰 ই-পেপার
ব্রেকিং নিউজ
মার্কিন উত্তেজনার মাঝে ইরানের কৌশল নির্ধারণের নেপথ্যে কারা? কোয়ান্টাম রহস্য: কণা ও তরঙ্গের অদ্ভুত দ্বৈত সত্তা খুলনার আদালতপাড়ার জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক দীপাবলির প্রাক্কালে দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বেগ, জারি কঠোর নিষেধাজ্ঞা মার্কিন উত্তেজনার মাঝে ইরানের কৌশল নির্ধারণের নেপথ্যে কারা? কোয়ান্টাম রহস্য: কণা ও তরঙ্গের অদ্ভুত দ্বৈত সত্তা খুলনার আদালতপাড়ার জোড়া হত্যা: ১৩ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল বাবাকে হারানোর শোক বুকে নিয়ে এইচএসসিতে জিপিএ-৫ পেল লিজা স্বপ্ন চিকিৎসক দীপাবলির প্রাক্কালে দিল্লির বায়ুদূষণ নিয়ে উদ্বেগ, জারি কঠোর নিষেধাজ্ঞা
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

নারায়ণগঞ্জে ট্রাক থেকে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা উদ্ধার, রাজশাহীর ২ হোতা গ্রেফতার

November 3, 2026

Spread the love

নিজস্ব প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুরে যৌথ অভিযানে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।


সোমবার (২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মদনপুর এলাকার রাফি ফিলিং স্টেশনের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী জেলার চারঘাট থানার থানাপাড়া (মাঠপাড়া) এলাকার মো. ইয়াদুল ইসলাম (৪০) এবং বাঘা থানার মনিগ্রাম এলাকার মো. নয়ন ইসলাম (২৪)।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-০৫, সিপিএসসি, রাজশাহী এবং এসআরবি-১১, সদর কোম্পানি, নারায়ণগঞ্জের যৌথ আভিযানিক দল জানতে পারে, একটি ট্রাকে করে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য পরিবহন করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে যৌথ দল বন্দর থানার মদনপুরে রাফি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর চেকপোস্ট স্থাপন করে। পরে সন্দেহভাজন ট্রাকটি তল্লাশি করে ৯ হাজার ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত হলুদ-নীল রঙের একটি ট্রাক জব্দ করা হয়। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ট-১৬-৩৪৮১।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে উদ্ধারকৃত মাদক ও জব্দ করা ট্রাকসহ তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা এবং মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —