📰 ই-পেপার
ব্রেকিং
খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মার্কিন নির্বাচনে অননুমোদিত ভোটারদের ব্যালট বাতিলের দাবি ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিরতির প্রাক্কালে কিয়েভে ভয়াবহ রুশ হামলা: ইউক্রেনের পরিস্থিতি উত্তপ্ত দীর্ঘ ২৫ বছরের খরা কাটিয়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন খুলনায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে রংমিস্ত্রি আহত, টাকা ও মোবাইল লুটের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জে মানিক- কথিত সাংবাদিক এসএম রুবেরসহ গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মার্কিন নির্বাচনে অননুমোদিত ভোটারদের ব্যালট বাতিলের দাবি ট্রাম্প প্রশাসনের যুদ্ধবিরতির প্রাক্কালে কিয়েভে ভয়াবহ রুশ হামলা: ইউক্রেনের পরিস্থিতি উত্তপ্ত দীর্ঘ ২৫ বছরের খরা কাটিয়ে ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
আইন ও অপরাধ, ব্রেকিং নিউজ

রাজশাহীতে টাইলসের নিচে মাদকের গুদাম, ১১ লাখ টাকাসহ আটক ২

October 22, 2026

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী মহানগরীর কাটাখালী থানা পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা, মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুখ্যাত মাদক কারবারি মো. আবুল কালাম আজাদ (৪৪) ও মো. মানিক ইসলাম (৪৪) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গণমাধ্যম শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নির্দেশনায় মহানগর পুলিশের বিশেষ মাদকবিরোধী দলের সহযোগিতায় কাটাখালী থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটের দিকে কাটাখালী থানা পুলিশের সহায়তায় এমাদপুর গ্রামে অভিযান চালিয়ে আবুল কালাম আজাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির ৩ হাজার ২২০ টাকা উদ্ধার করা হয়।

পরে গ্রেপ্তার আবুল কালাম আজাদকে জিজ্ঞাসাবাদ এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত আনুমানিক ১টা ২৫ মিনিটের দিকে কাটাখালী থানা পুলিশ এমাদপুর গ্রামে মানিক ইসলামের বসতবাড়িতে অভিযান চালায়। বাড়ির তল্লাশি করে টাইলসের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন স্থানে ড্রাম দিয়ে বানানো একটি গুদামে ব্যাগের ভেতর লুকিয়ে রাখা ৩ হাজার ৭০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ১১ লাখ ৬৩ হাজার ৯৬০ টাকা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয় এবং মানিক ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের প্রাথমিক তথ্যমতে, গ্রেপ্তার মানিক ইসলাম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় একটি, রাজশাহীর বাঘা থানায় একটি, বোয়ালিয়া থানায় একটি এবং মতিহার থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এ ছাড়া কাটাখালী ও মতিহার থানায় তাঁর বিরুদ্ধে পেনাল কোড ও অস্ত্র আইনে মামলার তথ্যও রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কাটাখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই সংবাদের ফটো কার্ড বানিয়ে নিন —