শিরোনাম :
বাঘার জে.পি উচ্চ বিদ্যালয়ে এমপি আবু সাঈদ চাঁরাজশাহীতে যুবদলের উদ্যোগে বৃক্ষ রোপণসাংবাদিক ‎সুরুজ আলীর মুক্তির দাবিতে রাজশাহীসীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ভারতীয় ১০ মোবনাচোলে কৃষক বেশে আত্মগোপনে থাকা ২ বছরের সাজারাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদকগোদাগাড়ীর আওয়ামীলিগের প্রভাবশালী ইউপি চেয়শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় শচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে দায়িত্বের পাশাপাশি মানবিকতার অনন্য রূপ: ইউএন

দূর্গাপুরে নতুন শিল্পীদের খোঁজে শুরু হচ্ছে ‘গ্রাম থেকে তারকা’

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ গ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে থাকা প্রতিভাবান সংগীতশিল্পীদের খুঁজে বের করতে রাজশাহীর দূর্গাপুর উপজেলায় প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘গ্রাম থেকে তারকা’। অনুষ্ঠানটিকে ঘিরে ইতোমধ্যে উপজেলার নতুন ও উদীয়মান শিল্পীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
আয়োজক সূত্রে জানা গেছে, আগামী ১৯ জুন উপজেলার আলিপুর বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দের যেকোনো গান পরিবেশনের মাধ্যমে সংগীত প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ সংগীতশিল্পীরা। তাদের মূল্যায়নের ভিত্তিতে নির্বাচিত করা হবে সেরা ১০ জন প্রতিযোগীকে। নির্বাচিতদের দেওয়া হবে সম্মাননা সনদ, পেশাদার স্টুডিওতে গান রেকর্ড করার সুযোগ এবং বিশেষ সংগীত প্রশিক্ষণ।
অনুষ্ঠানের আয়োজক, গীতিকার রাজ আলমগীর বলেন,বর্তমানে মৌলিক বাংলা গানের চর্চা আগের তুলনায় অনেক কমে গেছে। ‘গ্রাম থেকে তারকা’ আয়োজনের মূল লক্ষ্য হলো গ্রামবাংলার প্রত্যন্ত অঞ্চলে লুকিয়ে থাকা প্রতিভাবান শিল্পীদের খুঁজে বের করা। অনেকের অসাধারণ প্রতিভা ও স্বপ্ন থাকলেও সুযোগের অভাবে তারা সংগীতাঙ্গনে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন না। আমরা সেই সব শিল্পীদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করতে চাই।

তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে পিছিয়ে থাকা শিল্পীদের জাতীয় পর্যায়ে পরিচিত করে তোলার পাশাপাশি বাংলা গানের নতুন প্রজন্ম গড়ে তুলতে আমরা কাজ করতে চাই।
আয়োজকদের আশা, ‘গ্রাম থেকে তারকা’ শুধু একটি প্রতিযোগিতা নয়, বরং গ্রামীণ প্রতিভা বিকাশের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে এবং সংগীতাঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top