ক্যালিফোর্নিয়ার ২০ হাজার ভোট বাতিলের আবেদন খারিজ মার্কিন আদালতের

ক্যালিফোর্নিয়ার নির্বাচনী ফলাফলের একটি অংশ চ্যালেঞ্জ করে করা ডোনাল্ড ট্রাম্পের আবেদন পুনরায় প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্রের নবম সার্কিট আপিল আদালত। ট্রাম্পের পক্ষ থেকে রাজ্যটির মোট ২০ হাজার ভোট গণনা থেকে বাদ দেওয়ার যে দাবি জানানো হয়েছিল, তা আইনি কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয় বলে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে।
বিচারিক পর্যবেক্ষণে বলা হয়েছে, নির্বাচনী প্রক্রিয়া থেকে নির্দিষ্ট সংখ্যক ভোট এভাবে বাতিল করার কোনো সাংবিধানিক ভিত্তি নেই। এর আগেও একই ধরনের আইনি পদক্ষেপ নেওয়া হলেও আদালত তা আমলে নেয়নি। বর্তমান রায়ের মাধ্যমে আদালত পুনরায় নিশ্চিত করল যে, আইনবহির্ভূতভাবে ব্যালট বাতিলের কোনো সুযোগ নেই এবং জনগণের ভোটদানের অধিকার সুরক্ষিত রাখতে এই আদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সূত্র: আল জাজিরা
