দারিদ্র্য বিমোচনে ভারতের বড় সাফল্য: এক যুগে প্রায় ৫০ কোটি মানুষ উঠে এল মূলধারায়

বিশ্বব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত এক দশকের বেশি সময় ধরে দারিদ্র্য দূরীকরণে ভারত অভূতপূর্ব অগ্রগতি অর্জন করেছে। ২০১১ থেকে ২০২৩ সালের মধ্যবর্তী সময়ে দেশটিতে চরম দারিদ্র্যের হার নাটকীয়ভাবে হ্রাস পেয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে, উল্লিখিত সময়ে দারিদ্র্যের হার ২৭.১ শতাংশ থেকে কমে বর্তমানে ২.৬ শতাংশে নেমে এসেছে। অর্থাৎ, এই সময়ের ব্যবধানে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্র্যসীমার ওপরের স্তরে উঠে আসতে সক্ষম হয়েছে।
তবে দারিদ্র্য বিমোচনের এই বিশাল সাফল্যে দেশটির সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের চিত্র ফুটে উঠলেও, একই সঙ্গে বাড়ছে অর্থনৈতিক বৈষম্য। দারিদ্র্য জয়ের পথে ভারত বড় মাইলফলক স্পর্শ করলেও, বর্তমান সময়ে সম্পদ বণ্টনের অসমতা এবং সামাজিক ও অর্থনৈতিক ব্যবধান ক্রমেই প্রকট হয়ে উঠছে। বিশেষজ্ঞ মহলে তাই এই অর্জনের পাশাপাশি বৈষম্য কমানোর ওপরও বিশেষ গুরুত্ব আরোপ করা হচ্ছে।
সূত্র: আল জাজিরা
